হায়াতুস সাহাবাই (রা3)-৫ ৩৪৭ হে আল্লাহর বান্দাগণ, শিক্ষণীয় বিষয় হইতে শিক্ষা গ্রহণ কর, কোরআনের আয়াত ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস হইতে শিক্ষা গ্রহণ কর। সতর্ককারী বিষয় হইতে সতক হও, ওয়াজ নসীহত দ্বারা উপকৃত হও । এরূপ মনে কর যে, মৃত্যু তাহার আপন পাঞ্জা বসাইয়া দিয়াছে, এবং মাটির ঘর (অথাৎ কবর) তোমাদেরকে নিজের ভিতর মিলাইয়া লইয়াছে, এবং অত্যান্ত কঠিন ও ভয়ানক দৃশ্য আকস্মিকভাবে তোমাদের উপর আসিয়া পড়িয়াছে। (আর সেই কঠিন ও ভয়ানক দৃশ্যাবলী এই যে,) শিঙ্গায় ফু দেওয়া হইয়াছে, কবর হইতে সমস্ত মানুষকে উঠানো হইতেছে, অত্ান্ত প্রতাপশালী আল্লাহ তায়ালা আপন দিকে তাড়াইয়া লইয়া যাইতেছেন, এবং হিসাবের জনা দাঁড করাইতেছেন। প্রতোক মানুষের সহিত আল্লাহ তায়ালা একজন ফেরেশতা নিযুক্ত করিয়া দিয়াছেন, আর সে তাহাকে হাশরের ময়দানের দিকে তাড়াইয়া লইয়া চলিয়াছে এবং প্রত্যেকের সহিত একজন ফেরেশতা নিযুক্ত হইয়াছে, যে তাহার বিরুদ্ধে তাহার কৃত আমলের সাক্ষ্য প্রদান করিতেছে। জমিন আপন রবের নূরে আলোকোজ্জ্বল হইয়া গিয়াছে। আমলনামা আনিয়া রাখা হইয়াছে। নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হইয়াছে এবং মানুষের মধো ইনসাফের সহিত ফয়সালা করিয়া দেওয়া হইয়াছে। তাহাদের উপর কোনপ্রকার জুলুম হইতেছে না। সমস্ত শহরগুলি সেইদিনের কারণে কীপিতেছে এবহ ঘোষণাকারী (একজন ফেরেশতা) ঘোষণা করিতেছে। এইদিন মানব সৃষ্টির শুরু হইতে শেষ পর্যন্ত সকল মানুষের মিলনের দিন, আল্লাহর বিশেষ তাক্তাল্লী প্রকাশিত হইতেছে, সুর্য আলোহীন হইয়া পড়িতেছে, জীব_জানোয়ারদিগকে হাশরের ময়দানে একত্রিত করা হইতেছে। সমস্ত গোপন রহস্য উদঘাটিত হইতেছে, দুষ্টলোকেরা ধ্বংস হইতেছে, মানুষের অন্তর কীপিতেছে এবং জাহান্নামীদের প্রতি আল্লাহর পক্ষ হইতে ধ্বংসাত্মক ভয়-ভীতি ও ক্রন্দন ও বিলাপ সৃষ্টিকারী শান্তি অবতরণ করিতেছে। জাহান্নাম প্রকাশ করা হইতেছে, (দর্শকের জনা উহা দেখিতে আর কোন বাধা নাই) উহাতে ড/%%ড4,9110000109..0010)
— صفحة ٣٤٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.