Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৬ হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ)-৫ অবশেষে তাহাদের একজনও আর বাকি থাকিবে না। অতঃপর হযরত আলী (রাঃ) (বয়ানের জন্য) দাঁড়াইলেন এবং বলিলেন, হে আল্লাহর বান্দাগণ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার অসিয়ত করিতেছি, যিনি তোমাদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছেন, তোমাদের জনা মৃত্যুর সময় নির্ধারণ করিয়াছেন। এবৎ তোখাদের জনা এমন কান সৃষ্টি করিয়াছেন, যে কোন কথা ইচ্ছা করে, উহাকে বুঝিয়া সংরক্ষণ করিয়া লয় এবং এমন চক্ষু দান করিয়াছেন, যাহা ঢাকা আছে উহাকে প্রকাশ করিয়া দেয়। এমন দিল দান করিয়াছেন, ঘে এমন সমস্ত মুসীবত ও কঠিন বিষয়কে বুঝিতে পারে যাহা বিভিন্ন রূপে তাহার সম্মুখে উপস্থিত এবং এ সমস্ত জিনিসকেও বুঝিতে পারে যাহা দিলকে আবাদ করিয়াছে অর্থাৎ আল্লাহর যিকির। আল্লাহ তায়ালা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। তোমাদের নিকট হইতে নসীহতের কিতাব অথাৎ কোরআনকে সবাইয়া নেন নাই (বরং নসীহতের কিতাব তোমাদেরকে দান করিয়াছেন।) বরং পরিপূর্ণ নেয়ামত দ্বারা তোমাদেরকে সম্মানিত করিয়াছেন এবং তোমাদেরকে ভরপুর দান করিয়াছেন। আল্লাহ তায়ালা তোমাদের সংখা গণনা করিয়া রাখয়াছেন, তোমাদেরকে বেষ্টন করিয়া রাখিয়াছেন। সুখে-দুঃখে তোমরা যাহাকিছু কর, উহার বিনিময় প্রস্তুত করিয়া রাখিয়াছেন। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় কর, দ্বীনের তালাশে আরো অধিক চেষ্টা কর এবং সকল খাহেশকে টুকরা টুকরা করিয়া দেয় এবং সমস্ত স্বাদকে বিনষ্ট করিয়া দেয় এরীপ মৃত্যু আসার পূর্বেই আমল করিয়া লগ্ু। কেননা দুনিয়ার এই নেয়ামত চিরকাল থাকিবে না এবৎ উহার বেদনাদায়ক ঘটনাবলী হইতে কেহ নিরাপদ নহে। দুনিয়া একটি ধোকা, যাহার রূপ পরিবর্তন হইতে থাকে এবং উহা একটি ছায়া, যাহা অতি দুর্বল এবং এমন এক অবলম্বন, যাহা ঝুকিয়া পড়ে। (অর্থাৎ এমন ভরসার জিনিস যাহা প্রয়োজনে কাজে আসে না।) শুরুতে (দুনিয়ার) এই ধোকা নতুন মনে হয়, কিন্ত অতিসত্বর পুরাতন হইয়া অতিবাহিত হইয়া যায়। সে তাহার অনুসারীদেরকে আপন খাহেশে ক্লান্ত করিয়া এবং ধোকার দুধপান করাইয়া ধ্বংস করিয়া দেয়। ড/%%ড4,9110000109..0010)

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।