হায়াতুস সাহাবাহ (রাঃ )-৫ ৩৪০ আল্লাহ তায়ালা আমাদেরকে ও তোমাদেরকে তাহার কিতাবের উপর আমলকারী বানান, এবৎ তাঁহার আউলিয়া ও প্রিয় লোকদের অনুসারী বানান। পরিণামে আমাদেরকে ও তোমাদেরকে আপন দয়ায় চিরস্থায়ী ঘর অর্থাৎ জান্নাতে স্থান দান করেন, নিশ্চয় তিনি প্রশংসিত ও মহামহিমাহ্থিত। ইবনে জাওষী হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ)এর এই বয়ান আরো বিস্তারিতভাবে উল্লেখ করিয়াছেন। কিন্ত বয়ানের শুরুতে অতিরিক্ত এই অংশটুকু উল্লেখ করিয়াছেন যে, হযরত আলী ইবনে আবি তালেব (বাঃ) বয়ান করিয়াছেন এবং উহাতে এরূপ বলিয়াছেন, সমস্ত হসা আল্লাহ তায়ালারই জন্য, আমি তাঁহার প্রশংসা করিতেছি, তাঁহারই নিকট সাহাযা প্রার্থনা করিতেছি। তাঁহারই উপর ঈমান আনয়ন করিতেছি এবং তাঁহারই উপর ভরসা করিতেছি এবং সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ বাতীত কোন মাবুদ নাই, তিনি একা, তাহার কোন অংশীদার নাই, আর হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাহার বান্দা ও ব্রাসূল, যাহাকে আল্লাহ তায়ালা হেদায়াত ও দ্বীনে হক দিয়া প্রেরণ করিয়াছেন, যাহাতে উহা দ্বারা তোমাদের রোগব্যাধিসমূহ দূর করেন এবং তোমাদেরকে গাফলত হইতে জাগ্রত করেন। আর জানিয়া রাখ, একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করিতে হইবে এবৎ মৃত্যুর পর কেয়ামতের দিন তোমাদেরকে উঠানো হইবে। অতঃপর তোমাদেরকে তোমাদের আমলের উপর দীড় করানো হইবে এব উহার বিনিময় দেওয়া হইবে। অ৩তএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী উল্লেখ করিয়াছেন। জা'ফর ইবনে মুহাল্মাদ (রহঃ)এর দাদা বলেন, হযরত আ'লী (রাঃ) একটি জানাযার সহিত গেলেন। যখন উক্ত মুর্দাকে কবরে রাখা হইল তখন তাহার পরিবার ও আস্ট্রীয়-স্বজনরা উচ্চস্বরে কীদিতে লাগিল। হযরত আলী (রাঃ) বলিলেন, তোমরা কেন কাঁদিতেছ? মনোযোগ দিয়া শুন, আল্লাহর কসম, তাহাদের মৃত বাক্তি এখন কবরে যে দৃশ্য দেখিয়াছে যদি তাহারাও সেই দৃশ্য দেখিত তবে তাহারা আপন মৃত ব্যক্তিকে ভুলিয়া যাইত। তাহাদের নিকট মৃত্যুর ফেরেশতা বার বার আসিতে থাকিবে। ড/ড/গ%.21100901109.0010)
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।