Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৪২ হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ )-৫ নিজ্জনতার ঘর, উল্লেখ করিয়া বলিলেন, মনোযোগ দিয়া শুন, কবরের পর (কেয়ামতের) এমন একদিন রহিয়াছে যেদিন কমবয়ম্ক বালক বৃদ্ধ হইয়া যাইবে আর বৃদ্ধ হইবে মন্ত মাতাল । প্রতোক গশুবতী (সময়ের পৃবেই) তাহার গর্ভপাত করিবে এবং মানুষকে তুমি দেখিবে মাতাল, অথচ তাহারা মাতাল নহে, বরৎ সেদিন আল্লাহর আযাব হইবে অত্যন্ত কঠিন। অপর এক রেওয়ায়াতে আছে, অতঃপর হযরত আলী (রাঃ) কীদিতে লাগিলেন এবং তাহার আশেপাশে সমস্ত মুসলমান কীঁদিতে লাগিল। সালেহ আজালী (রহঃ) বলেন, হযরত আলী (রাঃ) একদিন বয়ান করিলেন। প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরাদ পাঠ করিলেন, তারপর বলিলেন, আল্লাহর বান্দাগণ, দুনিয়া জীবন তোমাদেরকে ধোকা না দেয়। কেননা দুনিয়া এমন এক ঘর যাহা বালা-_মুসীবত দ্বারা ঘিরিয়া দেওয়া হইয়াছে, যাহার ধ্বংস হওয়া সুপ্রসিদ্ধ, ওয়াদা ভঙ্গ করা উহার বিশেষ গুণ, যাহা কিছু উহাতে আছে একদিন বিলুপ্ত হইবে। দুনিয়া তাহার স্থান পরিবতন করিতে থাকে, আজ একজনের নিকট আবার কাল অপরজনের নিকট। উহাকে লইয়া মন্ত ব্যক্তি উহার অনিষ্ট হইতে কখনও বাচিতে পারে না, দুনিয়াদারগণ একসময় সচ্ছল ও আনন্দে থাকে, হঠাৎ আবার পরীক্ষা ও ধোকায় পতিত হয়। দুনিয়ার ভোগবিলাসে লিপ্ত হওয়া নিন্দনীয় কাজ। উহার সচ্ছলতা সর্বদা থাকে না। দুনিয়াদারগণ শ্তয়ং দুনিয়ার জনা নিশানা,যাহাদেরকে লক্ষা করিয়া দুনিয়া তীর নিক্ষেপ করিতে থাকে এবং মৃত্যুর দ্বারা তাহাদেরকে ভাঙ্গিয়া শেষ করিতে থাকে। আল্লাহর বান্দাগণ, দুনিয়াতে তোমাদের পথ এ সমস্ত লোকদের পথ তাহাদের দুনিয়ার জীবন তোমাদের অপেক্ষা অনেক দীর্ঘ ছিল এবং দীর্ঘকাল পথযন্ত স্থায়ী হইত এবং তাহাদের আওয়াজ দীর্ঘদন প্রতিধবনিত হইলেও আজ তাহাদের আওয়াজ একেবারে স্তরু ও নির্বাপিত হইয়া গিয়াছে। ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।