Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ আমাকে বলা হইয়াছে যে, তোমাদের মধ্য হইতে কিছুলোকের ঘরে পাশা খেলার জিনিস রহিয়াছে। অতএব যাহার ঘরে এই খেলার জিনিস রহিয়াছে সে উহাকে জ্বালাইয়া ফেলুক নতুবা ভাঙ্গিয়া ফেলুক। পুনরায় দ্বিতীয়বার হযরত ওসমান (রাঃ) মিন্বারে উঠিয়া বলিলেন, হে লোকসকল, আমি এই পাশা খেলা সম্পর্কে আলোচনা করিয়াছিলাম, কিন্তু মনে হইতেছে, তোমরা এই খেলার আসবাবপত্র এখনও তোমাদের ঘর হইতে বাহির কর নাই। অতএব আমি এই এরাদা করিয়াছি যে, কিছু লাকড়ি একত্রিত করার আদেশ দেই, তারপর এ সমস্ত ঘরে আগুন লাগাইয়া দেই যাহাতে এই খেলার আসবাবপত্র রহিয়াছে। আবদুর রহমান ইবনে হুমাইদের আযাদকৃত গোলাম সালেম (রহঃ) বলেন, হযরত ওসমান (রাঃ) মীনাতে (জোহর, আসর ও এশার) নামাযে (চার রাকাআত) পুরা পড়াইলেন। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম, হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ) হজের সময় মীনার দিনগুলিতে জোহর আসর ও এশার নামায দুই রাকাত পড়াইয়াছেন। হযরত ওসমান (রো?) শুরুতে দুই রাকাআত পড়াইয়াছেন কিন্তু পরবতীতে চার রাকাআত পড়াইতে আরন্ত করিয়াছেন) অতঃপর তিনি লোকদের মধো বয়ান করিলেন এবং উহাতে বলিলেন, হে লোকসকল, প্রকৃত সুন্নাত তো উহাই যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহহি ওয়াসাল্লাম এবং তাহার দুই সঙ্গী হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ)) করিয়াছেন। কিন্তু এই বৎসর হজে লোকদের আগমন বেশী হইয়াছে বিধায় আমার আশংকা হইয়াছে যে, লোকজন দুই রাকাআতকে সর্বদার জন্য নিয়ম না বানাইয়া লয়। (এইজনা আমি চার রাকাআত পড়াইয়াছি।) কৃতাইবাহ ইবনে মুসলিম (রহঃ) বলেন, হাজ্জাজ ইবনে ইউসুফ আমাদের মধো বয়ান করিল এবং সে উহাতে কবরের কথা আলোচনা করিল। সে অনবরত বলিতে থাকিল যে, কবর একাকীত্বের ঘর, অপরিচিতের ঘর। এইভাবে বলিতে বলিতে দে নিজেও কাঁদিল এবং আশেপাশের সকলকে কাঁদাইল। অতঃপর বলিল, আমি আমীরুল মুমিনীন আবদুল মালিক ইবনে মারওয়ানকে বলিতে শুনিয়াছি যে, আমি ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।