হায়াতুস্ সাহাবাহ (রাঃ )-৫ ৩৩৫ ওয়াসাল্লামকে দেখেও নাই। আহমাদ ও আবু ইয়ালা (রাঃ)এর রেওয়ায়াতে উল্লেখিত আছে যে, হযরত ওসমান (রাঃ)এর এই কথার পর ফারাযদাকের স্ত্রীর বেটা আইয়ান হযরত ওসমান (রাঃ)কে উদ্দেশ্য করিয়া বলিল, হে না'সাল, (লল্বা দাড়িওয়ালা মিসরীয় এক বাক্তির নাম না"সাল ছিল, হযরত (রাঃ)এর দাড়িও লম্বা ছিল। বিরোধী লোকেরা হযরত ওসমান (রাঃ)এর সমালোচনা করার মত কোন দোষক্রটি খুঁ্জিয়া না পাওয়ার দরুন তাহাকে মিসরীয় লোকটির সহিত তুলনা করিয়া না'সাল বলিয়া সম্বোধন করিত) আপনি তো সমস্ত কিছু পরিবর্তন করিয়া দিয়াছেন। হযরত ওসমান (রাঃ) জিজ্ঞাসা করিলেন, এই বাক্তি কে? লোকেরা বলিল, আ'ইয়ান। তিনি বলিলেন, না, বরং তুমিই পরিবর্তন করিয়াছ। হযরত ওসমান (রাঃ) এই কথা বলিতেই লোকেরা আদ্ইয়ানের উপর ঝাঁপাইয়া পড়িল। বনু লাইসের এক ব্যক্তি লোকদেরকে আইয়ানের উপর হইতে সরাইতে লাগিল এবং লোকদের হাত হইতে বাচাইয়া তাহাকে নিজের ঘরে লইয়া গেল। মালেক (রহঃ) বলেন, আমি হযরত ওসমান (রাঃ)কে বয়ান করিতে শুনিয়াছি। তিনি আপন বয়ানে বলিতেছিলেন, তোমরা কম বয়সের গোলামদের উপর উপার্জনের কাজ চাপাইও না নতুবা সে ছোট হওয়ার কারণে উপার্জন করিতে পারিবে না, অতএব সে ছুরি করিতে আরম্ভ করিবে। এমনিভাবে যে বাদী কোন কাজ বা কাজের যোগ্যতা রাখে না তাহার উপরও উপার্জনের কাজ চাপাইও না। কেননা যদি তাহার উপর উপার্জনের কাজ চাপাওড তবে কাজের যোগ্যতা না থাকার কারণে নিজের লজ্জাস্থান দ্বারা (অর্থাৎ যেনার দ্বারা) উপাজন করিবে। চারিত্রিক পবিত্রতা রক্ষা কর, কেননা আল্লাহ তায়ালা তোমাদেরকে চারিত্রিক পবিত্রতা দান করিয়াছেন। খাওয়া-দাওয়ার জিনিসের মধ্যে একমাত্র উহাই খাও যাহা তোমাদের জন্য হালাল ও পাক। যুবাইদ ইবনে সাল্ত (রহঃ) বলেন, আমি হযরত ওসমান (রাঃ)কে মিশ্বারের উপর বলিতে শুনিয়াছি, হে লোকসকল, জুয়া খেলা হইতে বাচিয়া থাক, অর্থাৎ নারদ (পাশা জ্গাতীয় খেলা বিশেষ) খেলিও না। ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।