৩৩৪ হায়াতুস্ সাহাবাহ্ রো2)-৫ আর আল্লাহ যাহার বিরুদ্ধে হইবেন সে আল্লাহ ব্যতীত আর কাহার নিকট সাহাযোর আশা করিতে পারে? হাসান (রহঃ) বলেন, আমি হযরত ওসমান (রাঃ)কে মিশ্বারের উপর দেখিয়াছি। তিনি বলিতেছিলেন, হে লোকসকল ! তোমরা নিজেদের গোপন কার্যকলাপের ব্যাপারে আল্লাহকে ভয় কর। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, সেই সন্তার কসম, যাহার হাতে মুহাম্মাদের প্রাণ রহিয়াছে, যে কেহ গোপন আমলের চাদর পরিধান করাইবেন। যদি নেক আমল করিয়া থাকে তবে তাহাকে নেক আমলের চাদর পরিধান করাইবেন। আর যদি বদ আমল করিয়া থাকে তবে বদ আমলের চাদর পরিধান করাইবেন। অতঃপর হযরত ওসুমান্ (রাঃ) এই আয়াত তেলাওয়াত করিলেন এবং প্রসিদ্ধ কেরাআত (১১০ এর পরিবর্তে ৮৮০ পড়িলেন__ জাবি ৮5 ১১৮53 থ ঃ (হে বানী আদম, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করিয়াছি। যাহা তোমাদের দেহের আবৃতাঙ্গকেও আবৃত করে) এবং সৌন্দর্যের উপকরণও হয়। আর পরহেযগারীর লেবাস উহা হইতে উত্তম” বর্ণনাকারী বলেন, সৌন্দর্যের উপকরণ ও প্রহেযগারীর ল্বোস দ্বারা উদ্দেশ্য হইল উত্তম আদত অভ্যাস। আববাদ ইবনে যাহের (রহঃ) বলেন, আমি হযরত ওসমান (রাঃ)কে বয়ান করিতে শুনিয়াছি। তিনি বয়ানে বলিয়াছেন, আল্লাহর কসম, আমরা সফরে ও বাড়ীতে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রহিয়াছি। তিনি আমাদের অসুস্থদের দেখিতে আসিতেন। আমাদের জানাযার সহিত যাইতেন, এবং আমাদের সহিত জেহাদের সফরে যাইতেন। আর তাহার নিকট কম-বেশী যাহাই থাকিত উহা দ্বারাই আমাদের সাহাযা-সহানুভূতি করিতেন, এখন কতিপয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে কিছু কথা বলিতেছে, অথচ তাহারা হয়ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ড/%ড/.2110000109.00100
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।