হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ ৩৩৩ অনেকে উহার প্রতি ঝুকিয়া পড়িয়াছে। অতএব তোমরা দুনিয়ার প্রতি ঝুকিয়া পড়িও না। এবং উহার উপর ভরসা করিও না। দুনিয়া ভরসা করার উপযুক্ত নয়। উত্তমরূপে জানিয়া লও, এই দুনিয়া একমাত্র তাহাকেই ছাড়িয়া দেয়, যে উহাকে ছাড়িয়া দিয়াছে। মুজাহিদ (রহঃ) বলেন, হযরত ওসমান (রাঃ) একবার বয়ান করিলেন এবং বলিলেন, হে আদম সন্তান, জানিয়! রাখ, মৃত্যুর যেই ফেরেশতা তোমাদের জনা নিধারিত হইয়াছে। তোমার দুনিয়াতে আগমনের পর হইতে এতদিন সেই ফেরেশতা তোমাকে ছাড়িয়া অন্যদের নিকট যাইত্রেছিল, কিন্ত এখন সে অন্যদেরকে ছাড়িয়া তোমার নিকট আসার এরাদা করিয়া লইয়াছে। অতএব নিজের বাঁচার ব্যবস্থা করিয়া লও এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। ভুমি গাফেল হইও না, কেননা মৃত্যুর ফেরেশতা তোমার ব্যাপারে গাফেল নহে। হে আদম সন্তান, জানিয়া রাখ, যদি তুমি নিজের ব্যাপারে গাফেল হও এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না কর তবে তোমার জন্য অন্য কেহ এই প্রস্ততি গ্রহণ করিবে না, আর আল্লাহর সহিত অবশা সাক্ষাৎ হইবে। অতএব নিজের জনা নেক আমল সংগ্রহ করিয়া লও এবং এইকাজ অন্যের উপর ছাড়িও না। ওয়াসসালাম। (কানয) হাসান (রহঃ) বলেন, হযরত ওসমান (রাঃ) একবার লোকদের মধ বয়ান করিলেন। প্রথমে আল্লাহ্ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন, তারপরু বলিলেন, হে লোকসকল, আল্লাহকে ভয় কর, কেননা আল্লাহকে ভয় করা গনীমত। সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি সে, যে আপন নফসকে আয়ন্ত করিল, এবং মৃত্যুর পরবর্তী ভীবনের জন্য আমল করিল এবং কবরের জন্ধকারের জন্য আল্লাহর নুর হইতে নূর হাসিল করিল। বান্দার এই ভয় করা উচিত যে, আল্লাহ তায়ালা তাহাকে কেয়ামতের দিন অন্ধ করিয়া না উঠান, অথচ সে চক্ষুহ্ঘান ছিল। জ্ঞানী বাক্তির জন্য সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থবোধক কয়েকটি কথাই যথেন্ট হইয়া যায়। বধীর ও কানে কম শুনে এমন বাক্তিকে দূর হইতে ডাকিতে হয়। (অর্থাৎ তাহার জনা ইশারা ইঙ্গিত যথেষ্ট হয় না, বরৎ তাহাকে উচ্চন্বরে ডাকিয়া বলিতে হয়।) জ।» জানিয়া রাখ, যাহার সহিত আল্লাহ হইবে সে কাহাকেও ভয় করিবে না। ড/ড/গ%.21100901109.0010)
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।