৩৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ আল্লাহ তায়ালার যিকিরে মশগুল থাকে, ইহা আমার নিকট হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ হইতে এমন চার জন গোলাম আযাদ করা অপেক্ষা অধিক প্রিয় যাহাদের প্রত্যেকের রক্তপণ বার হাজার হয়। ইমাম আহমাদ ও আবু ইয়ালা (রহঃ) হযরত আনাস (রাঃ) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আসরের নামায পড়িয়া বসে এবং সন্ধ্যা পর্যস্ত নেক কথা বলিতে থাকে, সে এ বাক্তি হইতে উত্তম, যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ হইতে আটজন গোলাম আযাদ করে। আবু ইয়ালা হইতে অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি এমন লোকদের সহিত বসি যাহারা সকাল হইতে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তায়ালার যিকির করিতে থাকে, ইহা আমার নিকট এঁ সমুদয় জিনিস হইতে অধিক প্রিয় যাহার উপর সূর্যোদয় হয়। হযরত সাহল ইবনে সান্দ সায়েদী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি ফজরের নামায পড়িয়া সূর্যোদয় পর্যন্ত বসিয়া আল্লাহর যিকির করিতে থাকি ইহা আমার নিকট সূর্যোদয় পর্যন্ত আল্লাহর রাস্তায় (মুজাহিদগণকে) উন্নতমানের ঘোড়া দান করা অপেক্ষা অধিক প্রিয়। হযরত আব্বাস ইবনে আবদুল মুস্তালিব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি ফজরের নামায হইতে সূর্যোদয় পর্যস্ত (আল্লাহর যিকিরে) বসিয়া থাকি ইহা আমার নিকট ইসমাঈল আলাইহিস সালামের বংশ হইতে চারজন গোলাম আযাদ করা অপেক্ষা অধিক প্রিয়। বায্যার ও তাবারানীর রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি ফজরের নামায পড়িয়া সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিকিরে মশগুল থাকি ইহা আমার নিকট সূর্যোদয় পর্যন্ত আল্লাহর রাস্তায় ঘোড়া দৌড়ানো অপেক্ষা অধিক প্রিয়। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ড/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।