Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৩০ হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ)-৫ দ্বারা পরীক্ষা করা হইতেছে। আমি জানি না, (আল্লাহ তায়ালা যে দুর্ভিক্ষ দিয়াছেন, তাহা কাহার উপর অসন্তষ্ট হইয়া দিয়াছেন?) আমার উপর অসন্তুষ্ট হইয়াছেন, তোমাদের উপর নহে, না তোমাদের উপর অসস্তুষ্ হইয়াছেন, আমার উপর নহে। আর না আমার ও তোমাদের উভয়ের উপর অসন্তষ্ট হইয়া এই দুর্ভিক্ষ দিয়াছেন? আস, আমরা আল্লাহর নিকট দোয়া করি, যেন তিনি আমাদের দিলগুলিকে ঠিক করিয়া দেন। আমাদের উপর রহম করেন এবৎ আমাদের উপর হইতে এই দুর্ভিক্ষকে দূর করিয়া দেন। বর্ণনাকারী বলেন, সেদিন হযরত ওমর (রাঃ)কে উভয় হাত উঠাইয়া আল্লাহর নিকট দোয়া করিতে দেখা গিয়াছে, লোকেরাও দোয়া করিয়াছে। দীর্ঘক্ষণ যাবৎ হযরত (রাঃ) নিজেও কাঁদিলেন এবৎ লোকেরাও কাঁদিল। অতঃপর তিনি মিম্বার হইতে নীচে নামিয়া আসিলেন। আবু ওসমান নাহদী (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) লোকদের মধো বয়ান করিতেছিলেন, আর আমি তাহার মিম্বারের নীচে বসিয়াছিলাম। তিনি উক্ত বয়ানে বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আমি এই উম্মতের জন্য ভাষাজ্ঞানে পারদশী (বাকপটু) মুনাফিককে অধিক ভয় করি। সাহাবাদের পরম্পর একতা ও এঁকামতের প্রতি গুরুত্ব প্রদানের অধ্যায়ে হযরত ওমর (রাঃ)এর আরো অনেক বয়ান অতিবাহিত হইয়াছে। আমীরুল মুমিনীন হযরত ওসমান ইবনে আফফান (রাঃ)এর বয়ানসমূহ ইব্রাহীম ইবনে আবদুর রহমান মাখযুমী (রহঃ) বলেন, হযরত ওসমান (রাঃ)এর হাতে লোকজন বাইআত হইয়া যাওয়ার পর তিনি বাহিরে আসিয়া লোকদের মধো বয়ান করিলেন। প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, হে লোকসকল, প্রথমবার আরোহণ করা কষ্টকর হয় আর আজকের পর আরো দিন রহিয়াছে । আমি যদি জীবিত থাকি তবে তোমরা এমন বয়ান শুনিবে ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।