Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩২৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ করিলেন।) মান্দান ইবনে আবি তালহা ইয়াম্মুরী (রহঃ) বলেন, একবার জুমুআর দিন হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) মিম্বারের উপর দাঁড়াইলেন। প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর (রাঃ)এর আলোচনা করিলেন। তারপর বলিলেন, আমি একটি শ্নপ্ন দেখিয়াছি, যাহা দ্বারা আমি ইহাই বুঝিয়াছি যে, আখার দুনিয়া হইতে যাওয়ার সময় নিকটবতী হইয়া গিয়াছে। আমি স্বপ্নে দেখিয়াছি যে, একটি লাপরগ্ের মোরগ আমাকে দুইবার ঠোকর মারিয়াছে। আমি (আমার স্ধা) আসমা বিনতে উমাইসের নিকট আলোচনা করিলে সে বলিয়াছে, হান ব্যাখ্যা হইল, এক অনারব ব্যক্তি আপনাকে হত্যা করিবে। লোকেরা আমাকে বলিতেছে, আমি যেন কাহাকেও আমার খলীফা নিযুক্ত কার। আমার বিশ্বাস এই যে, আল্লাহ তায়ালা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দ্বীন ও খেলাফত দিয়া প্রেরণ কাপিয়াছেন তিনি. কখনও উহা নষ্ট হইতে দিবেন না। যদি আমার (দুনিয়া হইতে বিদায়ের) বিষয়টি তাডাতাডি হইয়। যায় তবে এই ছয়জন-__যাহাদের উপর নবী করীম সাল্লান্প।হ আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় সন্তুষ্ট ছিলেন__নিজেদের মধো পরামশ করিয়া তাহাদের মধ্যে একজনকে খলীফা নিযুক্ত করিবে। তাহারা ছয়জন হইলেন-_হযরত ওসমান, হযরত আলী, হযরত যুবাইর, হযরত তালহা, হযরত আবদুর রহমান ইবনে আওফ ও হযরত সাদ হবনে আবি ওকাস (রাঃ)। তোমরা ইহাদের মধা হইতে যাহার হাতেই বাইআত গুহণ করিবে তাহার কথা শুনিবে ও তাহাকে মান্য করিবে। আমার জানা আছে, কিছু লোক এই খেলাফতের বিষয়ে আপত্তি করিবে, অথচ তাহারা এ সমস্ত লোক যাহাদের বিরুদ্ধে ইসলামের খাতিরে আমি এই হাত দ্বারা যুদ্ধ করিয়াছি। যদি তাহারা এরূপ করে তবে তাহারা আল্লাহর দুশমন, কাফের ও পথত্রষ্ট হইবে। (অর্থাৎ যদি তাহারা এই আপত্তি করাকে জায়েয মনে করে তবে তো তাহারা প্রকৃতই কাফের হইবে, অন্যথায় তাহাদের এই আমল কাফেরদের আমলের দ/ড৬৮.91100001179.0010

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।