হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ৩৩ হাসিতে জানাতে প্রবেশ করিবে। হযরত মুআয রোঃ) ও হযরত ইবনে আমর (রাঃ )এর উৎসাহ প্রদান হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলিয়াছেন, আল্লাহর যিকির অপেক্ষা মানুষের কোন আমল আল্লাহর আযাব হইতে অধিক নাজাত দানকারী নাই। লোকেরা আরজ করিল, হে আবু আব্দির রহমান ! আল্লাহর রাস্তায় জেহাদও কি উহা অপেক্ষা অধিক নাজাত দানকারী নয়? তিনি বলিলেন, না। কেননা আল্লাহ তায়ালা আপন কিতাবে বলিতেছেন__ ০০৬ চি, ০51 ৯০175০৭১ 'অর্থাৎ-_আর আল্লাহর ঘিকিরই সর্বশ্রেষ্ঠ নেক আমল।' তবে মুজাহিদ যদি এই পরিমাণ তরবারী চালনা করে যে, উহা ভাঙ্গিয়া যায়। (তবে উহা যিকির হইতে অধিক নাজাত দানকারী হইতে পারে ।) হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, সকাল-সন্ধ্যা আল্লাহ তায়ালার যিকির করা আল্লাহর রাস্তায় তলোয়ার ভাঙ্গিয়া ফেলা ও অকাতরে মাল খরচ করা অপেক্ষা উত্তম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিকিরের প্রতি আগ্রহ হযরত আনাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমি এমন এক জামাতের সহিত বসি যাহারা ফজরের নামাযের পর হইতে সূর্যোদয় পর্যস্ত আল্লাহ তায়ালার যিকিরে মশগুল থাকে, ইহা আমার নিকট হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ হইতে এমন চারজন গোলাম আযাদ করা অপেক্ষা অধিক প্রিয় যাহাদের প্রত্যেকের রক্তপণ বার হাজার হয়। আর আমি এমন এক জামাতের সহিত বসি যাহারা আসরের নামাযের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত ৩ ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।