৩১২ হায়াতুস সাহাবাহ (রাঃ)-৫ করিয়াছিলে তাহা সম্পূর্ণরূপে তোমাদের মধো বন্টন করিয়া তোমাদিগকে সচ্ছল করিয়া দিয়াছি। তোমাদের খোরাক নির্ধারণ করিয়া দিয়াছি, তোমাদের ভাতা, পারিশ্রমিক ও গনীমতের মাল তোমাদেরকে প্রদান করার হুকুম জারি করিয়া দিয়াছি। যদি কাহারো জানা মতে এমন কোন বিষয় থাকে যাহা করিলে ভাল হইবে তবে আমাদেরকে যেন জানায়, আমরা উহার উপর আমল করিব। ইনশাআল্লাহ ! নেককাজের শক্তি একমাত্র আল্লাহর 'নিকট হইতেই লাভ হয়। হযরত ওরওয়া ইবনে যুবাইর (রাঃ) ও অন্যানা হযরতগণ বলেন, হযরত ওমর (রাঃ) একবার বয়ান করিলেন। প্রথমে আল্লাহ তায়ালার শান অনুযায়ী হামদ ও সানা বর্ণনা করিলেন। অতঃপর লোকদেরকে আল্লাহ তায়ালা ও আখেরাতের দিনের কথা স্মরণ করাইলেন। তারপর বলিলেন, হে লোকসকল, আমাকে তোমাদের শাসনকর্তা ও আমীর বানানো হইয়াছে। যদি আমার এই আশা না হইত যে, আমি তোমাদের জন্য সবৌত্তম ও সর্বাপেক্ষা অধিক শক্তিশালী হইব এব আগামীতে তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ বিষয়াদি উপস্থিত হইবে উহার জনা আমি তোমাদের অপেক্ষা অধিক মজবুত পদক্ষেপ গ্রহণ করিতে পারিব তবে আমি কখনও তোমাদের এই দায়িত্ব গ্রহণ করিতাম না। আর ওমরের চিন্তাযুক্ত ও মনোবেদনার জনা ইহাই যথেষ্ট যে, হইল, তোমাদের নিকট হইতে কিরূপে হক উসুল করিব, এবং উহা কোথায় ব্যয় করিব আর তোমাদের সহিত চলিব তো কিরূপে চলিব£ঃ আমি আমার রবের নিকট হইতেই সাহায্য প্রার্থনা করিতেছি। যদ আল্লাহ তায়ালা আপন রহমত ও সাহায্য ও সমর্থন দ্বারা ওমরকে শোধরাইয়া না দেন তবে কোন শক্তি ও তদবীরের উপর ওমরের ভরসা নাই। উপরোক্ত সনদে বর্ণিত হইয়াছে যে, হযরত ওমর (রাঃ) একবার বয়ানে বলিলেন, আল্লাহ তায়ালা আমাকে তোমাদের আমীর বানাইয়াছেন। তোমাদের সম্মুখে যত বিষয় আছে তন্মধো যাহা ত্রোমাদের জন্য বেশী উপকারী উহা আমি খুব ভাল করিয়া জানি। আমি ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।