হায়াতৃস্ সাহাবাহ (রাঃ )-৫ ৩১১ ও তাবে তাবেয়ীনের ব্যাপারে ।) এই তিন দলের পর মিথ্যা ছড়াইয়া পড়িবে। এমনকি এক বাক্তির নিকট হইতে সাক্ষ্য চাওয়া হইবে না, কিন্তু সে নিজের পক্ষ হইতেই (মিথ্যা) সাক্ষা দিতে আরন্ত করিবে ।' তোমাদের মধা হইতে যে বাক্তি জান্নাতের মাঝখানে স্থান লাভ করিতে চায় সে যেন জামাতকে মজবুত করিয়া ধরিয়া রাখে । কেননা শয়তান একাকী বাক্তির সঙ্গী হয় এবং দুইন্ছন হইতে অনেক দূরে সরিয়া যায়। আর তোমাদের কেহ যেন কোন নামাহরাম মহিলার সহিত একান্তে অবস্থান না করে। নতুবা শয়তান তাহাদের সহিত তৃতীয় জন হইবে। যাহাকে তাহার নেককাজ আনন্দিত করে ও মন্দকাজ দুঃখিত করে সে প্রকৃত মুমিন। সুওয়াইদ ইবনে গাফালা (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) জাবিয়া শহরে লোকদের মধ্যে বয়ান করিলেন, এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পুরুষদেরকে) রেশম পরিধান করিতে নিষেধ করিয়াছেন, এবং হাত দ্বারা ইশারা করিয়া বলিলেন, শুধু দুই বা তিন বা চার আঙ্গুল পরিমাণ রেশম বাবহারের অনুমতি দিয়াছেন। বর্ণনাকারী সাইফ (রহঃ) বর্ণনা করিয়াছেন যে, হিজরী সতের সনের শেষের দিকে আমওয়াস নামক মহামারীর পর হযরত ওমর (রাঃ) সিরিয়াতে আসিলেন। যিলহজ্জ মাসে যখন সেখান হইতে মদীনায় ফিরিবার ইচ্ছা করিলেন, তখন লোকদের মধো বয়ান করিলেন। প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। অতঃপর বলিলেন, মনোযোগ দিয়া শুন, আমাকে তোমাদের আমীর নিযুক্ত করা হইয়াছে। আর আল্লাহ তায়ালা আমাকে তোমাদের যে সকল বিষয়ের দায়িত্ব দিয়াছেন তাহা যতখানি আল্লাহ তায়ালা চাহিয়াছেন আমি পালন করিয়াছি। আর গনীমতের মালে তোমাদের অংশকে আমি প্রসারিত করিয়াছি। তোমাদের ছাউনী স্থাপনের স্থানসমূহ ও তোমাদের যুদ্ধের আমাদের নিকট ছিল তাহা তোমাদের নিকট পৌছাইয়া দিয়াছি। তোমাদের জনা বাহিনী প্রস্তরত করিয়া দিয়াছি এবং তোমাদের উন্নতির পথসমূহ প্রস্তত করিয়া দিয়াছি। তোমাদের আবাসস্থলও ঠিক করিয়া দিয়াছি এবং সিরিয়ার যুদ্ধে তোমুরা যাহা কিছু গনীমতের মাল অর্জন ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।