Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ তুমি শুধু এমন লোকের সাহচর্য অবলম্বন কর, যে তোমাকে আল্লাহর যিকিরে সাহায্য করে। (উত্তম তো ইহাই যে, সকলের সহিত মিলিয়া মিশিয়া থাকা এবং তাহাদের হক আদায় করা, তবে কেহ যদি লোকদের আচার-আচরণে ধৈর্যধারণ করিতে না পারে, তবে এরাপ অপারগ অবস্থায় সর্বসাধারণ হইতে পৃথক থাকিয়া শুধু এমন লোকের সঙ্গলাভ করাতে কোন দোষ নাই, যে তাহাকে আল্লাহর যিকিরে সাহায্য করিবে।) হযরত সালমান রোঃ) ও হযরত আবু দারদা (রাঃ )এর উৎসাহ প্রদান হযরত সালমান (রাঃ) বলিয়াছেন, যদি কোন ব্যক্তি রাত্রভর সুন্দরী বাঁদী দান করিতে থাকে আর অপর ব্যক্তি রাত্রভর কোরআন তেলাওয়াত ও আল্লাহর যিকির করিতে থাকে তবে এই যিকিরকারী ব্যক্তি উত্তম হইবে। হাবীব ইবনে ওবায়েদ (রহঃ) বলেন, এক ব্যক্তি হযরত আবু দারদা (রাঃ)এর খেদমতে হাজির হইয়া আরজ করিল, আমাকে কিছু নসীহত করুন। হযরত আবু দারদা (রাঃ) বলিলেন, তুমি আনন্দের সময় আল্লাহকে স্মরণ রাখ, আল্লাহ তোমাকে কষ্টের সময় স্মরণ রাখিবেন। আর যখন তোমার অন্তর দুনিয়ার কোন জিনিসের প্রতি উকি দেয় তখন তুমি চিন্তা করিও যে, ইহার পরিণতি কি হইবে? হযরত আবু দারদা (রাঃ) বলিয়াছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলিব না যাহা তোমাদের সকল আমল অপেক্ষা উত্তম ও তোমাদের মালিক অর্থাৎ আল্লাহ তায়ালার নিকট সর্বাধিক প্রিয় ও তোমাদের মর্যাদাকে সর্বাধিক বৃদ্ধিকারী এবং ইহা হইতেও উত্তম যে, তোমরা দুশমনের সহিত যুদ্ধ কর, আর দুশমন তোমাদেরকে কতল করে, তোমরা দুশমনকে কতল কর এবং দেরহাম ও দীনার বন্টন করা অপেক্ষাও উত্তম? লোকেরা বলিল, হে আবু দারদা ! উহা কোন্‌ আমল? আমল। হযরত আবু দারদা (রাঃ) বলিয়াছেন, যে সমস্ত লোকদের জিহবা ড/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।