Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩১০ হায়াতুস সাহাবাহ্‌ রোঃ)-৫ বর্ণনাকারী সাইফ (রহঃ) উক্ত রেওয়ায়াতের মধো বর্ণনা করিয়াছেন যে, হযরত ওমর (রাঃ) হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ)কে মদীনায় আপন খলীফা নিযুক্ত করিলেন এবং ঘোড়ায় ৮ডিয়া রওয়ানা যাইয়া পৌছিলেন এবৎ সেখানে অবস্থান করিলেন। তিনি জাবিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাবপর্ণ বয়ান করিলেন। উক্ত বয়ানে বলিলেন, হে লোকসকল, নিজেদের ভিতরগত অবস্থা ঠিক করিয়া লও, তোমাদের বাহ্যিক অবস্থা আপনা আপনি ঠিক হইয়া যাইবে। তোমরা তোমাদের আখেরাতের জনা আমল কর, তোমাদের দুনিয়ার কাজ আল্লাহর পক্ষ হইতে আপনা আপনি হইয়া যাইবে। আর জানিয়া রাখ, হযরত আদম আলাইহিস সালাম ও কোন ব্যক্তির মাঝে তাহার এমন কোন পিতা জীবিত নাই, যে মৃত্যার সময় তাহার কাজে আসিতে পারে। আর না কোন ব্যক্তি ও আল্লাহর মাঝে কোন প্রকার খাতির ও সম্প্রীতি রহিয়াছে। যে ব্যক্তি নিজের জনা জান্নাতের রাস্তা পরিম্কার করিতে চায়, সে যেন জামাতকে মজবুত করিয়া ধরে। কেননা শয়তান একাকী বাক্তির সঙ্গী হয় এবং দুইজন হইতে অনেক দূরে সরিয়া থাকে । আর কোন বাক্তি কোন নামাহরাম মহিলার সহিত একান্তে না থাকে, অনাথায় শয়তান তাহাদের সহিত তৃতীয়জন হইবে। যাহাকে তাহার নেক আমল আনন্দিত করে ও মন্দকাক্ত দুঃখীত করে সে মুমিন! বর্ণনাকারী বলেন, ইহা অনেক দীর্ঘ বয়ান, যাহাকে আমরা সংক্ষেপে উল্লেখ করিয়াছি। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, হযরত ওমর (রাঃ) জাবিয়াতে বয়ান করিলেন। উহাতে বলিলেন, আমি যেমন তোমাদের মধো দীড়াইয়া বয়ান করিতেছি এমনিভাবে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দাঁড়াইয়া বয়ান করিয়াছিলেন। তিনি উহাতে বলিয়াছিলেন, তোমরা আমার সাহাবাদের সহিত সদ্থাবহার করার অসিয়ত গ্রহণ কর এবং যাহারা তাহাদের পর আসবে তাহাদের ব্যাপারেও এই অসিয়ত গ্রহণ কর, অতঃপর যাহারা তাহাদের পর আসিবে তাহাদের বাপারেও একই অসিয়ত গ্রহণ কর। (অর্থাৎ তাবেয়ীন ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।