Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

গায় হু ॥ াহা নাহ্‌ (রাঃ)-৫ ৩০৯ তোমাদেরকে যেই সমস্ত নসীহত করা হইতেছে তাহা উত্তমরূপে বুঝিয়া লও। যাহার দ্বীন লুট হইয়া গিয়াছে তাহার সমস্ত কিছুই লুট হইয়া নিয়াছে। ভাগাবান সেই ব্যক্তি, যে অনোোর অবস্থা দেখিয়া শিক্ষা গ্রহণ করে। হতভাগা সে, যে মাতৃগর্ভে থাকিতেই হতভাগা হইয়াছে। সর্বাপেক্ষা খারাপ কাজ হইল নব আবিদ্কৃত বিদআতসমূহ। আর সুন্নাত অনুযায়ী মধ্যম পন্থা অবলম্বন করা বেদআত কাজে অনেক বেশী চেষ্টা ও মেহনত অপেক্ষা উত্তম। আর লোকদের অন্তরে তাহাদের বাদশাহের প্রতি ঘৃণা সৃষ্টি হইয়া থাকে। আমি আল্লাহর নিকট আশ্রয় ও পানাহ চাহিতেছি যে, আমাকে ও তোমাদেরকে স্বভাবগত হিংসা-বিদ্বেষে পাইয়া বসে এবং আমাদের উভয়কে খাহেশাত ও ভোগবিলাসের অনুসরণ ও দুনিয়াকে (আখেরাতের উপর) অগ্রাধিকার দেওয়ার প্রবণতায় পাইয়া বসে। আমার অন্তরে এই আশৎকা সৃষ্টি হইতেছে যে, তোমরা না আবার জালেমদের প্রতি ঝুঁকিয়া পড়। ধনসম্পদের অধিকারী বাক্তির উপর নিশ্চিন্ত হইও না। তোমরা এই কোরআনকে মজবুত করিয়া ধর। কেননা ইহাতে নূর ও শেফা (রোগমুক্তি) রহিয়াছে। কোরআন ব্যতীত সবই দুর্ভাগোর জিনিস। আল্লাহ তায়ালা আমাকে তোমাদের যে সকল কাজের দায়িত্ব অর্পণ করিয়াছেন তন্মধ্য হইতে আমার উপর যে হক ছিল তাহা আমি আদায় করিয়া দিয়াছি এবৎ তোমাদের হিত কামনায় তোমাদেরকে নসীহত করিয়াছি। আমরা এই আদেশ জারি করিয়া দিয়াছি যে, (বাইতুল মাল হইতে) তোমাদের অংশ প্রদান হউউক। তোমাদের বাহিনীকে আমরা প্রস্তুত করিয়া দিয়াছি এবং যুদ্ধের এলাকাসমূহও নির্ণয় করিয়া দিয়াছি এবং তোমাদের ছাউনীর স্থানসমূহও নির্ধারণ করিয়াছি। আর তোমরা তলোয়ার দ্বারা বুধ করিয়া যে গনীমতের মাল হাসিল করিয়াছ উহাতে তোমাদের জন্য যথেষ্ট সচ্ছলতা প্রদান করিয়াছি। অতএব এখন আল্লাহর হুকুম অমান্য করার পক্ষে তোমাদের জন্য আর কোন ওল্জরের সুযোগ নাই, বরৎ (হুকুম অমানা করার উপর) তোমাদের বিরুদ্ধে আল্লাহর সকল দলীল প্রমাণ প্রতিষ্ঠিত হইয়া গিয়াছে। আমি এইখানেই আমার কথা শেষ করিতেছি। নিজের জনা ও তোমাদের জন্য জ্াল্লাহর নিকট ক্ষমা চাহিতেছি। দ/গ/ড$.2117001109.0011)

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।