৩০৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ পর বাহির হয় এবং আল্লাহর নামে মিথ্যা কসম খাইয়া বলে, এই জিনিসের তো এত এত দাম করা হইয়াছে, আর ভাহার এই মিথ্যা কসমের কারণে উক্ত মাল বিক্রয় হইয়া যায়। (তৃতীয় সেই ব্যক্তি যাহার নিকট প্রয়োজ্তনের অতিরিক্ত পানি থাকা সন্বেও কোন মুসাফিরকে পানি না দেয়।__বোখারী) মুমিনকে গালি দেওয়া ফিস্ক (গুনাহ), আর তাহাকে হত্যা করা কুফর। তোমার জন্য জায়েয নাই যে, নিজ ভাইয়ের সহিত তিন দিনের অতিরিক্ত কথাবার্তা বন্দ রাখ। যে বাক্তি কোন জাদুকর, বা গণক বা কোন জ্যোতিষীর নিকট যায় এবৎ সে যাহা বলে উহাকে সত্য ঘনে করে সে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাহা অবতীর্ণ হইয়াছে উহাকে অস্বীকার করিয়াছে। মুসা ইবনে ওকবা রহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) জাবিয়াতে এরূপ বয়ান করিয়াছিলেন, আম্মাবাদ, আমি তোমাদিগকে আল্লাহকে ভয় করার অসিয়ত করিতেছি, যিনি সদা থাকিবেন, আর তিনি ব্যতীত সকলেই ধ্বংস হইয়া যাইবে। ঘিশি আনুগত্যের কারণে আপন বন্ধুদেরকে সম্মানিত করেন, আর অবাধাতার কারণে আপন শক্রুদেরকে পথভ্রষ্ট করেন। অতএব যে ব্যক্তি কোন ভ্রান্ত কাজ করিয়া উহাকে হেদায়াতের কাজ মনে করে, আর ধ্বংস হইয়া যায় অথবা কোন হক কাজকে ভ্রান্ত কাজ মনে করিয়া পরিত্যাগ করে আর ধব€স হইয়া যায় তাহার এই ধ্বংস হওয়ার পক্ষে তাহার নিকট কোন ওজর অজুহাত নাই। একজন বাদশাছের জন্য আপন প্রজাদের ব্যাপারে যে বিষয়ে সর্বাধিক খেয়াল রাখা প্রয়োজন তাহা এই যে, আল্লাহ তায়ালা তাহাদিগকে আপন যে দ্বীনের হেদায়াত দান করিয়াছেন তাহারা যেন সেই দ্বীনের হুকুম আহকামকে যথাযথ পালন করে। আর আমরা যাহারা খেলাফতের দায়িত্রপ্রাপ্ত, আমাদের দায়িত্ব ইহাও যে, তোমাদেরকে আল্লাহ তায়ালা যে সকল হুকুম দিয়াছেন উহা পালন করার আদেশ করি এবং যে সকল নাফরমানী হইতে নিষেধ করিয়াছেন উহা হইতে তোমাদেরকে বাধা প্রদান করি। তোমাদের নিকটবর্তী ও দূরবতী সকলের উপর আল্লাহর হুকুমকে কায়েম করি। আর যে ব্যক্তি হককে ঝুকাইয়া দিতে চায় আমরা ফ/্/$/.9111001179.0010
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।