হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )১-৫ ৩০৫ রুজী-রোজগারের মধ্যে ঢুকিয়া পড়ে, (হালাল-হারামের পার্থকা না করে) তবে সে উক্ত পাকে তো চিরিয়া ফেলে, কিন্ত তকদীরের রুজী হইতে অতিরিক্ত কিছুই পায় না। ঘোড়াকে প্রশিক্ষণ দাও, তীরন্দাজী শিক্ষা কর, জুতা পরিধান কর এবং মেসওয়াকের অভ্যাস কর। বিলাসহীন সাদাসিধা জীবন অবলম্বন কর, অনারবদের আদত অভ্যাস পরিত্যাগ কর, এবহ জালেম ও অত্যাচারী লোকদের প্রতিবেশী হইও না। আর তোমাদের মাঝে যেন ক্রশ উত্তোলন করা না হয়, এমন দত্তরখানে বসিও না যাহাতে শরাব পান করা হয়। লুঙ্গীবিহীন হাম্মামখানায় (গণম্নানাগারে) প্রবেশ করা হইতে বাঁচিয়া থাক। তোমাদের মেয়েদেরকে গণস্নানাগারে প্রবেশের জন্য ছাড়িয়া দিও না। কেননা মেয়েদের জন্য গণন্্লানাগারে প্রবেশ করা জায়েয নাই। তোমরা যখন আজমী অর্থাৎ অনারব এলাকায় পৌছ এবং তাহাদের সহিত চুক্তিবদ্ধ হও তখন আয়-উপাজনের এমন পন্থা অবলম্বন করিও না যাহার কারণে তোমাদেরকে সেখানেই বসবাস অবলম্বন করিতে হয় এব€ আরবে ফিরিয়া আসিতে হইবে। আর তোমরা জিল্লত ও অপমান নিজেদের ঘাড়ে চাপাইও না। আরবের পশ্ুসম্পদকে ধারণ করিয়া থাক, যেখানে যাও সেখানে উহা সঙ্গে লইয়া যাও । আর জানিয়া রাখ, তিন জিনিস হইতে শরাব প্রস্ত্তত করা হয়__কিসমিস, মধু ও খেজুর। এইগুলি যদি পুরাতন হইয়া (নেশাকর হইয়া) যায় তবে তাহা শরাব, যাহা হালাল নয়। আর জানিয়া রাখ, আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তিন বাক্তিকে (গুনাহ হইতে) পাক করিবেন না এবং তাহাদের প্রতি রহমতের) দৃষ্টি করিবেন না এবং তাহাদেরকে আপন নৈকটা দান করিবেন না। আর তাহাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব হইবে। প্রথম সেই বাক্তি, যে দুনিয়া হাসিলের উদ্দেশ্যে ইমাম বা আমীরের হাতে বাইআত হয়। (অর্থাৎ তাহাকে মান্য করিবে বলিয়া অঙ্গীকারাবদ্ধ হয়) অতঃপর যদি সে দুনিয়া পায় তবে অঙ্গীকারকে পালন করে, অনাথায় অঙ্গীকার ভঙ্গ করে। দিতীয় সেই ব্যক্তি, যে (বিক্রয়ের উদ্দেশ্যে) মালপত্র লইয়া আসরের ২০ ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।