হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ ৩০৩ অতএব এরূপ বলিও না, বরৎ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ বলিয়াছেন সেরূপ বল, যে বাক্তি আল্লাহর রাস্তায় নিহত হইয়াছে বা মৃত্যুবরণ করিয়াছে সে জান্নাতে প্রবেশ করিবে। মাসরুক (রহঃ) বলেন, একদিন হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) মিম্বারে উঠিয়া বলিলেন, হে লোকসকল, স্ত্রীদের মোহরানা কেন অধিক পরিমাণ ধার্য কর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার সাহাবা (রাঃ)দের যুগে মোহরানা চারশত দেরহাম অথবা উহা হইতে কম হইত। অধিক পরিমাণে মোহরানা ধার্য করা যদি আল্লাহুর নিকট তাকওয়া বা সম্মানের জিনিস হইত তবে এই ব্যাপারে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা (রাঃ)দের অপেক্ষা অগ্রগাহী হইতে পারিতে না। বিবাহের বর্ণনায় এই বয়ানের কয়েকটি রেওয়ায়াত আমরা পূর্বে উল্লেখ করিয়াছি। একবার হযরত ওমর (রাঃ) জ্াবিয়া শহরে বয়ান করিলেন। প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন, তারপর বলিলেন, যাহাকে আল্লাহ তায়ালা হেদায়াত দান করেন তাহাকে কেহ পথভ্রষ্ট করিতে পারে না, আর যাহাকে তিনি পথন্রষ্ট করেন তাহাকে কেহ হেদায়াত দানকারী নাই। হযরত ওমর (রাঃ)এর সম্মুখে এক পাদ্রী বসিয়াছিল। সে ফারসী ভাষায় কিছু বলিল। হযরত ওমর (রাঃ) আপন দোভাষীকে জিজ্ঞাসা করিলেন, সে কি বলিতেছে£ দোভাষী বলিল, সে বলিতেছে, আল্লাহ তায়ালা কাহাকেও পথভ্রষ্ট করেন না। হযরত ওমর (রাঃ) বলিলেন, ওরে আল্লাহর দুশমন ! তুই মিথ্যা বলিয়াছিস। বরৎ আল্লাহ তায়ালা তোকে সৃষ্টি করিয়াছেন এবছ পথভ্রষ্ট করিয়াছেন। আর ইনশাআল্লাহ তিনি তোকে দোযখের আগুনে প্রবেশ করাইবেন। যদি (যিশ্মী হওয়ার কারণে) তোর সহিত চুক্তিবদ্ধ না হইতাদ তবে তোর গর্দান উড়াইয়া দিতাম। অতঃপর বলিলেন, আল্লাহ তায়ালা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিলেন তখন তাহার সমস্ত সন্তানগণকে ছড়াইয়া দিলেন এবং জান্নাতীদের নাম ও তাহাদের আমল (লওহে মাহফুষে) তখনই লিখিয়া দিলেন। এমনিভাবে দোযখীদের নাম ও তাহাদের আমলও সেই ড/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।