৩০২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ হইতে তাহার প্রতিশোধ লইয়া দিব। মনোযোগ দিয়া শুন, মুসলমানদেরকে মারপিট করিও না। অন্যথায় তোমরা তাহাদেরকে অপমান করিবে। ইসলামী দেশের সীমান্ত (পাহারা) হইতে তাহাদেরকে ঘরে ফিরিয়া যাইতে বাধা দিও না। অন্যথায় তাহাদেরকে ফেৎনায় ফেলিয়া (অর্থাৎ গুনাহে লিপ্ত করিয়া) দিবে। তাহাদের হক হইতে তাহাদেরকে বাধা দিও না (বর তাহাদের হক তাহাদেরকে দিয়া দাও।) অনাথায় তাহাদেরকে না-শোকর অর্থাৎ অকৃতজ্ঞ বানাইয়া দিবে। আর তাহাদেরকে লইয়া ঘন গাছ্পালাময় এলাকায় ছাউনী স্থাপন করিও না, অন্যথায় (তাহারা গাছের ছায়ার তালাশে বিক্ষিপ্ত হইয়া পড়িবে এবং শক্রর আকম্মিক আক্রমণে পরাজিত হইবে। আর এইভাবে) তোমরা তাহাদেরকে ধবংস করিয়া দিবে। আবুল আজফা (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) একবার বয়ানে বলিলেন, মনোযোগ দিয়া শুন, তোমরা স্ত্রীদের মোহরানা অত্াধিক পরিমাণে ধার্য করিও না। কারণ মোহরানা বেশী হওয়া যদি দুনিয়াতে সম্মানের জিনিস বা আল্লাহর নিকট তাকওয়ার বিষয় হইত তবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার অধিক হকদার হইতেন। তিনি নিজের কোন স্ত্রী বা কনার মোহরানা বার উকিয়া অর্থাৎ চারশত আশি দেরহামের অধিক ধার্য করেন নাই। তোমরা অনেক বেশী মোহরানা ধা কর, কিন্ত যখন দেওয়ার সময় হয় তখন সেই স্ত্রীর প্রতি অন্তরে শক্রতা সৃষ্টি হয়। মোহরানা আদায় করিলেও তোমরা স্ত্রীদেরকে এরূপ বলিতে থাক যে, তোমার মোহরানার কারণে আমাকে অনেক কষ্ট করিতে হইয়াছে, পানির মশক পযন্ত বহন করিতে হইয়াছে। দ্বিতীয় কথা হইল, তোমাদের জেহাদে কোন ব্যক্তি নিহত হইলে তোমরা তাহাদের ব্যাপারে বলিয়া থাক যে, অমুক শহীদ হইয়া নিহত হইয়াছে বা অমুক শহীদ হইয়া মৃত্যুবরণ করিয়াছে। (যাচাই ব্যতীত কাহারো ব্যাপারে শহীদ হওয়ার সাক্ষ্ন দিও না) কারণ হয়ত সে ব্যবসার উদ্দেশ্যে সঙ্গে আসিয়াছিল এবং নিজ বাহনের পিছনের অৎশে বা হাগদার এক পার্বে স্বর্ণ রৌপ্য বোঝাই করিয়া রাখিয়াছিল। (বাবসার উদ্দেশ্যে গমনকারী এই ব্যক্তি তো আল্লাহর রাস্তায় গমন করে নাই।) ড/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।