হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ৩০১ শুন, পূর্বে তোমাদের ভিতরগত অবস্থা আমরা এইভাবে জানিতে পারিতাম যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিদ্যমান ছিলেন, তীহার উপর ওহী নাযিল হইত। আর আল্লাহ তায়ালা আমাদিগকে (ওহীর মাধ্যমে) তোমাদের অবস্থা জানাইয়া দিতেন। (যেমন কে মুমিন, কে মুনাফিক, কাহার মর্তবা বেশী কাহার কম।) মনোযোগ দিয়া শুন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়া হইতে বিদায় লইয়া গিয়াছেন এবং ওহীর ধারাও বন্ধ হইয়া গিয়াছে। অতএব এখন আমাদের জন্য তোমাদের অবস্থা জানার, পদ্ধতি এইভাবে হইবে যাহা আমরা বলিতেছি। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাদের সম্মুখে ভাল কাজ প্রকাশ করিবে তাহার ব্যাপারে আমরা ভাল ধারণা রাখিব এবং এই কারণে আমরা তাহাকে মহব্বত করিব। আর যে ব্যক্তি আমাদের সম্মুখে মন্দ কাজ প্রকাশ করিবে আমরা তাহার সম্পকে খারাপ ধারণা করিব এবং এই কারণে তাহার সহিত শক্রতা রাখব । আর তোমাদের গোপন অবস্থাগুলি তোমাদের ও তোমাদের রবের মধ্যে থাকিবে। (অর্থাৎ প্রত্যেকের বাহ্যিক অবস্থা হিসাবে আমরা বিচার করিব ।) মনোযোগ দিয়া শুন, এক সময় ছিল যখন আমার বিশ্বাস ছিল, প্রত্যেক কোরআন পাঠকার' একমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর নিকট যে নেয়ামত রহিয়াহ্ছে উহা হাসিল করার জন্যই কোরআন পাঠ করে, কিন্তু শেষে আসিয়া আমার ধারণা হইতেছে যে, কিছুলোক মানুষের নিকট যাহা রহিয়াছে ভাহা হাসিল করার জনা কোরআন পাঠ করিতেছে । তোমরা কোরআন পাঠ দ্বারা এবং নিজের আমল দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভেরই এরাদা কর। মনোযোগ দিয়া শুন, আল্লাহর কসম, আমি আমার নিয়োজিত শাসনকর্তাদেরকে তোমাদের নিকট এইজন্য প্রেরণা করি না ষে, তাহারা তোমাদের চামড়ার উপর মারপিট করে এবং তোমাদের মালসম্পদ কাড়িয়া লয়, বরং তাহাদেরকে এইজনা প্রেরণ করি ধাহাতে তাহারা তোমাদেরকে দ্বীন ও সুন্নাত শিক্ষা দেয়। কোন শাসনকর্তা যদি কাহারো সহিত ইহা ব্যতীত অনা কোন আচরণ করিয়া থাকে তবে সেই শাসনকর্তাকে আমার নিকট লইয়া আসিবে। সেই পবিত্র সত্তার ভ্ডখডখ.2110001179.0010)
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।