Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ৩১ হযরত আবদুল্লাহ ইবনে বুস্র (রাঃ) বলেন, এক বাক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ ! ইসলামে নফল আমল তো অনেক রহিয়াছে। আপনি আমাকে এমন কোন আমল বলিয়া দিন যাহা আমি মজবুত করিয়া ধরিয়া রাখিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার জিহবা যেন সর্বদা আল্লাহর যিকিরে সিক্ত থাকে। মালেক ইবনে ইউখামির (রহঃ) বলেন, হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) আপন সঙ্গীদেরকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিদায়ের সময় তীহার সহিত আমার সর্বশেষ কথা যাহা হইয়াছিল তাহা এই ছিল যে, আমি আরজ করিলাম, কোন্‌ আমল আল্লাহ তায়ালার নিকট সর্বাধিক প্রিয় তিনি বলিলেন, এমন অবস্থায় তোমার মৃত্যু আসে যে, তোমার জিহবা আল্লাহর যিকিরে সিক্ত থাকে। বায্যার হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে, আমাকে সর্বোন্তম ও আল্লাহর সর্বাপেক্ষা নিকটতম আমল বলিয়া দিন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রো£ )দের ঘিকিরের প্রতি উৎসাহ প্রদান হযরত ওমর (রাঃ), হযরত ওসমান রোঃ) ও হযরত আলী (রোঃ )এর উৎসাহ প্রদান হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, তোমরা নিজেদেরকে মানুষের আলোচনায় মশগুল করিও না, কারণ ইহা বালা ও মুসীবত। বরং তোমরা আল্লাহর যিকিরের পাবন্দী কর। অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, তোমরা আল্লাহর যিকিরের পাবন্দী কর, কারণ ইহা শেফা (অর্থাৎ রোগ মুক্তি)। তোমরা মানুষের আলোচনা করিও না, কারণ ইহা রোগ। হযরত ওসমান (রাঃ) বলিয়াছেন, যদি আমাদের অন্তর পবিত্র হইত তবে কখনও উহা আল্লাহর ঘিকির হইতে বিরক্ত হইত না। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, অধিক পরিমাণে আল্লাহ তায়ালার যিকির কর। আর ইহাতে তোমার জন্য কোন ক্ষতি নাই যে, ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।