হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ২৯৯ 2১:০০ 181০০-৮৭ এর তাফসীর প্রসঙ্গে হযরত আবু বকর (রাঃ)এর বয়ানও পূর্বে অতিবাহিত হইয়াছে। আমীরুল মুমিনীন হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)এর বয়ানসমূহ হুমাইদ ইবনে হেলাল (রহঃ) বলেন, এক ব্যক্তি হযরত আবু বকর (রাঃ)এর ইন্তেকালের সময় উপস্থিত ছিল। উক্ত বাক্তি আমাদের নিকট বর্ণনা করিয়াছে যে, হযরত ওমর (রোঃ) হযরত আবু বকর (রাঃ)এর দাফনকার্য শেষ করিয়া হাত হইতে কবরের মাটি ঝাড়িলেন এবহ সেখানেই দাঁড়াইয়া বয়ান করিলেন। উহাতে বলিলেন, আল্লাহ্ তায়ালা তোমাদেরকে আমার দ্বারা ও আমাকে তোমাদের দ্বারা পরীক্ষা করিবেন। আর আল্লাহ তায়ালা আমাকে আমার দুই সঙ্গী (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর (রাঃ))এর পর তোমাদের মধ্যে বাকী রাখিয়াছেন। আল্লাহর কসম, এমন হইবে না যে, তোমাদের কোন কাজ আমার নিকট উপস্থিত হয় আর আমি ব্যতীত অন্য কেহ সেই কাজ সম্পাদন করে, আর না এমন হইবে যে, তোমাদের কোন কাজ আমার অনুপস্থিতিতে সম্পাদিত হয়, আমি উহার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে করে তবে আমিও তাহাদের সহিত ভাল বাবহার করিব। আর যদি খারাপ কাজ করে তবে আমি তাহাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করিব। বর্ণনাকারী ব্যক্তি বলেন, আল্লাহর কসম, হযরত ওমর (রাঃ) দুনিয়া হইতে বিদায় হওয়া পর্যন্ত আপন বয়ানে উল্লেখ করা এই নিয়মের ব্যতিক্রম করেন নাই! ড/্৮$/.91110001179.0010
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।