Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ২৯৫ আরাম আরাম নয়, যাহার পর জাহান্নামের আগুন রহিয়াছে। এবং সেই কষ্ট কষ্ট নয় ঘাহার পর জান্নাত রহিয়াছে। আম এইখানে আমার বক্তব্য শেষ করিতেছি এবং তোমাদের জন্য ও আমার জন্য আল্লাহর নিকট মাগফিরাত চাহিতেছি। তোমরা আপন নবী করীমের উপর দরূদ পাঠ কর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্‌ সালামু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। (কান্য) ইয়াধীদ ইবনে হারুন (রহঃ) বলেন, হযরত আবু বকর (রোঃ) একবার বয়ান করিলেন। উক্ত বয়ানে তিনি বলিলেন, কেয়ামতের দিন এমন এক বান্দাকে উপস্থিত করা হইবে যাহাকে আল্লাহ তায়ালা বহু নেয়ামত দান করিয়াছিলেন এবং তাহার রুযীতে সচ্ছলতা দান করিয়াছিলেন কিন্তু সে আপন রবের না-শোকরী করিয়াছিল। তাহাকে আল্লাহর সম্মুখে দাঁড় করানো হইবে এবং বলা হইবে যে, তুমি আজকের এই দিনের জন্য কি করিয়া? এবং নিজের জন্য কি আমল আগ্রে প্রেরণ করিয়াছ? সে অগ্রে প্রেরণ করিয়াছে এমন কোন নেক আমল পাইবে না। অতঃপর সে কীদিতে আরন্ত্র করিবে এবং এই পরিমাণ কীদিবে যে, তাহার চোখের পানি শেষ হইয়া যাইবে! অতঃপর আল্লাহ তায়ালার হুকুম নষ্ট করার উপর তাহাকে লজ্জা দেওয়া হইবে এবং অপদস্থ করা হইবে। ইহাতে সে রক্ত কান্না কীদিবে। ভারপর তাহাকে পুনরায় লজ্জা দেওয়া হইবে এবং অপমান করা হইবে। ইহাতে সে নিজের উভয় হাত কনুইসহ খাইয়া ফেলিবে। পুনরায় তাহাকে আল্লাহর হুকুম নষ্ট করার উপর লজ্জা দেওয়া হইবে এবং অপমান করা হইবে। ইহাতে সে উচ্চন্বরে কাদিবে, তাহার চক্ষুদ্ধয় বাহির হইয়া তাহার গগুদ্বয়ের উপর আসিয়া পড়িবে। আর তাহার উভয় চক্ষুর প্রত্যেকটি তিন মাইল লম্বা ও তিন মাইল চওড়া হইবে। পুনরায় তাহাকে এই পরিমাণ লজ্জা দেওয়া হইবে এবং অপমান করা হুইবে ঘে, সে অস্থির হইয়া বলিবে, হে আমার রব, আমাকে দোযখে পাঠাইয়া দিন এবং আমাকে দয়া করিয়া এই স্থান হইতে মুক্তি দান করুন। এই বিষয়টি আল্লাহ্‌ তায়ালা নিয়ের আয়াতে বর্ণনা করিয়াছেন__ ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।