Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ২৯৩ যাহাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হইয়া যায়। যে ব্যক্তি আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য করিয়াছে সে হেদায়াতপ্রাপ্ত হইয়াছে। আর যে তাহাদের উভয়ের নাফরঘানী করিয়াছে সে প্রকাশ্য গোমরাহীতে পতিত হইয়াছে। আমি তোমাদেরকে অসিয়ত করিতেছি যে, আল্লাহকে ভয় কর এবং আল্লাহর সেই দ্বীনকে মজবুত করিয়' ধর. যাহাকে তিনি ভোমাদের জন্য শরীয়ত সাব্যস্ত করিয়াছেন এবং যাহার প্রতি তিনি তোমাদেরকে হেদায়াত দান করিয়াছেন। আর ইহাই হইল এখলাসের কলেমা (লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদর রাসূলুল্লাহ) এর পর ইসলামের সাবিক হেদায়াত লাভ হইল, এমন ব্যক্তির কথা শুনা ও মান্য করা যাহার উপর আল্লাহ তায়ালা তোমাদের সর্বকাজের দায়িত্ব অর্পণ করিয়াছেন। কারণ, যে বাক্তি সৎকাজের আদেশ ও অসৎ কাজ হইতে নিষেধের দায়িত্বপ্রাপ্ত শাসনকর্তার আনুগত্য করিয়াছে সে সফলকাম হইয়াছে এবৎ তাহার উপর যে হক ছিল তাহা সে আদায় করিয়াছে। নিজের খাহেশ বা প্রবৃত্তির অনুসরণ হইতে বাঁচিয়া থাক। কারণ, যাহাকে খাহেশ ও প্রবৃত্তির অনুসরণ, লোভ-লালসা ও ক্রোধ হইতে রক্ষা করা হইয়াছে সে সফলকাম হইয়াছে। গর্ব করিও না। তাহার আবার গর্ব কিসের! যে মাটি হইতে সৃষ্টি হইয়াছে, অতিসস্বর মাটিতে মিশিয়া যাইবে, তারপর তাহাকে পোকামাকডে খাইয়া ফেলিবে, ঘে আজ জীবিত আর কাল মৃত হইবে। প্রতিদিন, প্রতি মুহূর্ত আমল করিতে থাক এবং নিজেকে মৃত বাক্তিদের মধ্যে গণ্য কর এবং ধের্যধারণ কর, কেননা প্রত্যেকটি আমল ধের্য দ্বারা সম্পাদন হয়। আর সতর্ক থাক, কেননা সতর্কতা উপকারে আসে । আর আমল কর, কেননা আমলই (আল্লাহর নিকট) কবুল হয়। আর আল্লাহ তায়ালা তোমাদেরকে যেই আযাব হইতে ভয় দেখাইয়াছেন উহাকে ভয় কর এবৎ আল্লাহ তায়ালা তোমাদের সহিত যেই রহমতের ওয়াদা করিয়াছেন উহার প্রতি দ্রুত অগ্রসর হও। বুঝিতে চেষ্টা কর, আল্লাহ তায়ালা তোমাদেরকে বুঝাইয়া দিবেন, বাঁচিতে চেষ্টা ভা%%.3110001109.001

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।