২৯২ হায়াতুস সাহাবাহ্ (রা£)-৫ আশ্চর্যজনক জিনিস বানাইয়াছিল£ তাহারা এ সমস্ত শহরকে পরবতীদের জন্য ছাড়িয়া চলিয়া গিয়াছে। এখন তাহাদের বাসস্থানগুলি জনশূন্য হইয়া পড়িয়া আছে। আর তাহারা কবরের অন্ধকারে পতিত হইয়াছে। তোমরা কি তাহাদের কাহারও সাড়া পাও, অথবা তাহাদের ক্টাণতম আওয়াজ শুনিতে পাও? কোথায় তোমাদের সেই সন্তান-সন্ততি ও ভাই-বেরাদারগণ যাহাদেরকে তোমরা চিনিতে £ তাহাদের জীবনকাল ফুরাইয়া গিয়াছে। আর যে সকল আমল তাহারা অগ্রে প্রেরণ করিয়াছিল, এখন তাহারা উহার নিকট পৌছিয়া গিয়াছে এবং উহার নিকট অবস্থান করিতেছে। মৃত্যুর পরবর্তী সৌভাগা অথবা দুর্ভাগোর স্থানে স্থায়ী বাস গ্রহণ করিয়াছে। মনোযোগ দিয়া শুন, আল্লাহর সহিত কোন অংশীদার নাই, আল্লাহর সহিত তাহার কোন মাখলুকের এমন বিশেষ কোন সম্পর্ক নাই যাহার কারণে তিনি তাহাকে কল্যাণ দান করিবেন ও অকল্যাণকে তাহার নিকট হইতে দূর করিয়া দিবেন। আল্লাহর সহিত সম্পক একমাব্র তাহার আনুগত্য ও তাহার আদেশের অনুসরণ দ্বারাই স্থাপিত হয়। আর জানিয়া রাখ, তোমরা সকলে বান্দা যাহাদেরকে তাহাদের আমলের বিনিময় অবশাই দেওয়া হইবে। আর আল্লাহর নিকট যাহা কিছু রহিয়াছে তাহা একমাত্র তাহার আনুগত্যের দ্বারাই হাসিল হইতে পারে। মনোযোগ দিয়া শুন, সেই আরাম আরাম নয়, যাহার পর জাহান্নাম রহিয়াছে। আর সেই কষ্ট কষ্ট নয়, যাহার পর জান্নাত রহিয়াছে। মুসা ইবনে উকবা রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) অধিকাংশ সময় বয়ানে এরূপ বলিতেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের পালনকর্তা, আমি আল্লাহর প্রশংসা করিতেছি এব তাঁহার নিকট সাহায্য চাহিতেছি এবৎ তাহার নিকট মৃত্যু পরবর্তী সম্মান চাহিতেছি, কেননা আমার ও তোমাদের মৃত্যুর সময় নিকটবর্তী হইয়া গিয়াছে। আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ বাতীত কোন মা'বুদ নাই তিনি একা, তাহার কোন অংশীদার নাই এবং হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁহার বান্দা ও রাসূল। আল্লাহ তায়ালা তাহাকে হক দিয়া সুসংবাদদাতা, সতবর্কারী ও প্রদীপরূপে প্রেরণ করিয়াছেন। ৬৬৬/৬৬,7110) 0901179.001)
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।