হায়াতুস্ সাহাবাহ (রাঃ)-৫ ২৮৯ কর, এবং তাহার শান অনুযায়ী তাঁহার প্রশংসা কর এবং তাহার নিকট ক্ষমা প্রাথনা কর, কেননা তিনি অতি ক্ষমাশীল। পরবর্তী অংশ আবলুল্লাহ ইবনে উকাইম (রহঃ)এর পূর্বোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। অতিরিক্ত এই বিষয়টিও উল্লেখ করিয়াছেন যে, তোমরা ইহাও জানিয়া রাখ, তোমরা যেই পরিমাণ খালেছভাবে আল্লাহর জন্য আমল করিয়াছ সেই পরিমাণই তোমাদের রবের এবাদত করিয়াছ এবং নিজেদের হক সংরক্ষণ করিয়াছ। অতএব তোমরা তোমাদের করজ দেওয়ার দিনগুলিতে (অর্থাৎ দুনিয়ার জীবনে) যাহা কিছু উপার্জন করিয়াছ তাহা (আল্লাহকে) দিয়া দাও এবং আপন সম্মুখে অর্থাৎ ভবিষ্যতের জন্য) উহাকে নফল হিসাবে (অতিরিক্ত হিসাবে) রাখ। (অর্থাৎ যেই পরিমাণ খরচ করা ফরজ তাহা তো করিবেই, অতিরিক্ত নফল হিসাবেও খরচ কর।) এইভাবে তোমরা তোমাদের অতাধিক প্রয়োজনের সময় এবং একান্ত অভাবের সময় নিজেদের উপাজন ও যাহা করজ নিয়া উহার সম্পূর্ণ বিনিময় লাভ করিবে। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, এ সকল লোকদের ব্যাপারে চিন্তা কর যাহারা তোমাদের পূর্বে দুনিয়াতে ছিল। তাহারা গতকলা কোথায় ছিল, আর আজ কোথায়? এ সকল বাদশাহগণ কোথায়, যাহারা জমিনকে খুব চযিয়াছিল খেত-খামার করিয়াছিল এবং (সোমানপত্র ও ঘরবার়ী বানাইয়া) উহাকে আবাদ করিয়াছিল। আজ সকলে তাহাদেরকে ভুলিয়া গিয়াছে এবং তাহাদের আলোচনাও ভুলিয়া গিয়াছে। তাহাদের অবস্থা আজ এমন হইয়াছে যেন তাহারা একেবারে কিছুই ছিল না। তাহাদের কুফর ও জুলুঘের কারণে তাহাদের ঘরবাড়ী ও শহর জনশূন্য হইয়া গিয়াছে। আর বাদশাহগণ কবরের অন্ধকারে পড়িয়া আছে। তুমি কি তাহাদের কাহারও সাড়া পাও, অথবা তাহাদের ক্ষীণতম আওয়াজও শুনিতে পাও? তোমাদের সেই সঙ্গী-সাহীগণ ও ভাই-বেরাদারণণ আজ কোথায় £ যাহাদেরকে তোমর! চিনিতেঃ তাহারা এ সমস্ত আমলের বিনিময় লাভের স্থানে পৌছিয়া গিয়াছে যাহা তাহারা অগ্রে প্রেরণ করিয়াছে এবং সৌভাগা ও দুর্ভাগ্যের যে কোন একটি স্থানে পৌছিয়া গিয়াছে। ১৯ ডড/%%.21110001109.0010)
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।