হায়াতুস্ সাহাবাহ্ রো£)-৫ ২্৭্ন লোকদেরকে অসিয়ত করিতে পারি। সুতরাৎ (পানি ঢালার পর তিনি একটু সুস্থতা বোধ করিলেন এবং) মাথায় পট্টি বাঁধিয়া বাহিরে আসিলেন এবং মিশ্বারে আরোহণ করিলেন। আল্লাহ্ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, আল্লাহর বান্দাগণের মধ্য হইতে এক বান্দাকে দুনিয়াতে অবস্থান করা বা আল্লাহর নিকট যে পুরস্কার রহিয়াছে উহাকে গ্রহণ করার অধিকার দেওয়া হইয়াছে। সেই বান্দা আল্লাহর নিকট যে পুরস্কার রহিয়াছে উহাকে গ্রহণ করিয়াছে। (এইখানে বান্দা দ্বারা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে । আর ভাহার এই কথার অর্থ হইল তিনি অতিসত্তর দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিবেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ হযরত আবু বকর (রাঃ) ব্যতীত আর কেহ বুঝিতে পারেন নাই। অতএব, তিনি কাঁদিতে আরম্ভ করিলেন এবং আরজ করিলেন, আমরা আমাদের পিতা-মাতা এবৎ সন্তান-সন্ততি সকলকে আপনার জন্য উৎসর্গ করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, (হে আবু বকর!) শান্ত হও (কান্নাকাটি করিও না)। সঙ্গদান ও মাল খরচ করার দিক দিয়া আমারু নিকট ইবনে আবি কুহাফা (অর্থাৎ হযরত আবু বকর (রাঃ)) দরজা বন্ধ করিয়া দাও। কেননা আমি আবু বকরের দরজায় নূর দেখিয়াছি। হযরত আইউব ইবনে বশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুরোগে আক্রান্ত অবস্থায় এরশাদ করিলেন, আমার উপর পানি ঢাল। পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছ্েন। অতিরিক্ত ইহাও উল্লেখ করিয়াছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনার পর সর্বপ্রথম ওনুদে শহীদানদের আলোচনা করিয়াছেন এবং তাহাদের জন্য ইস্তেগফার (অর্থাৎ গুনাহ মাফ চাহিয়াছেন) এবং দোয়া করিয়াছেন। অতঃপর বলিয়াছেন, হে মুহাজিরদের জামাত ! তোমাদের সংখ্যা বাড়িয়া চলিয়াছে, আর আনসারগণ পূর্বাবস্থায় আছে, তাহাদের সংখ্যা বৃদ্ধি পাইতেছে না। আনসারগণ আমার বিশেষ সম্পর্কের লোক, যাহাদের - ড/%%ড৫,9110000109..0010)
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।