২৭২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ আসিয়া তাহাদেরকে দ্বীনে ইসলাম হইতে পথভ্রষ্ট করিয়া দিয়াছে এবং দিয়াছে। এবং তাহাদেরকে হুকুম করিয়াছে, যেন তাহারা এমন সমস্ত জিনিসকে আমার সহিত শরীক ও অংশীদার সাব্যস্ত করে যাহার সম্পর্কে কোন দলীল প্রমাণ আমি অবতীর্ণ করি নাই। অতঃপর (আমার নবুওয়াতপ্রাপ্তির পূর্বে) আল্লাহ তায়ালা সমস্ত জমিনবাসীর প্রতি দৃষ্টি করিয়াছেন এবং সমস্ত আরব, অনারবদেরকে দেখিয়া অত্যন্ত রাগান্বিত হইয়াছেন (কারণ তাহারা সকলেই কুফর ও শির্কে লিপ্ত রহিয়াছে।) তবে কতিপয় আহলে কিতাব এমন ছিল যাহারা সত্য দ্বীনের উপর কায়েম ছিল এবং সভা দ্বীনে তাহারা কোন পরিবর্তন ঘটাইয়া ছিল না। তারপর আল্লাহ তায়ালা বলিয়াছেন, (হে আমার নবী!) আমি আপনাকে এইজন্য প্রেরণ করিয়াছি যাহাতে আপনাকে পরীক্ষা করি (যে, আপনি আমার ইচ্ছা মত কাজ করেন কি না?) আর আপনার দ্বারা অনাদেরকেও পরীক্ষা করি (যে, তাহারা আপনার দাওয়াত গ্রহণ করে কি না?) আর আমি আপনার উপর এমন এক কিতাব নাযিল করিয়াছি যাহাকে পানি ধুইয়া ফেলিতে (অর্থাৎ মুছিতে) পারিবে না। (অর্থাৎ উহা আপনার বক্ষে সংরক্ষিত থাকিবে ।) আপনি উহাকে ঘুমন্ত ও জাগ্রত উভয় অবস্থায় পাঠ করিবেন। (অর্থাৎ উভয় অবস্থায় উহাকে ভূলিবেন না।) অতঃপর আল্লাহ তায়ালা আমাকে এই ভুকম দিয়াছেন যে, আমি কোরাইশকে জ্বালাইয়া দেই। (অর্থাৎ আমি তাহাদেরকে দাওয়াত প্রদান করি, যে মানিবে সে সফলকাম হইবে, আর যে অমান্য করিবে সে দোযখের আগুনে জ্বলিবে।) আমি আরজ করিলাম, হে আমার রব, তবে তো তাহারা আমার মাথাকে চূর্ণ-বিচূর্ণ করিয়া উহাকে কুটির ন্যায় চেপ্টা করিয়া দিবে। আল্লাহ তায়ালা বলিলেন, আপনি তাহাদেরকে মক্কা হইতে এমনভাবে বাহির করুন যেমন তাহারা আপনাকে বাহির করিয়াছে। আপনি তাহাদের সহিত যুদ্ধ করুন, আমি আপনাকে সাহাযা করিব। আপনি তাহাদের উপর খরচ করুন। আমি আপনার উপর খরচ করিব। আপনি একটি বাহিনী প্রেরণ করিলে আমি উহার ন্যায় (ফেরেশতাদের) ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।