২৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ )-৫ দোযখবাসী (এবং চিরকাল সেইখানে অবস্থান করিবে) তাহারা দোযখের মধো না মরিবে, আর না (বাঁচার মত) বাঁচিবে। আর যাহারা'প্রকৃত দোযখী নয় (বরং গুনাহের কারণে কিছুকালের জনা দোযখে প্রবেশ করিবে) আগুন তাহাদেরকে সামান্য জ্বালাইবে অতঃপর সুপারিশকারীগণ দীড়াইবে এবং (তাহাদের জন্য) সুপারিশ করিবে। (সুপারিশের কারণে) তাহাদেরকে দলভুক্ত করিয়া দোযখ হইতে বাহির করিয়া নহরে হায়াত বা নহরে হাইওয়ানে আনা হইবে। সেই নহরে তাহারা এমনভাবে জল্মাইয়া উঠিবে যেন ঢালের পানিতে ভাসিয়া আসা খড়কুটার মধ্যে ঘাস ইত্যাদি জন্মাইয়া উচে। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়াইয়া বয়ান করিলেন এবং বলিলেন, হে লোকসকল, আল্লাহ রাববুল আলামীনের সহিত ভাল ধারণা রাখ। বান্দা আপন রবের সহিত যেরূপ ধারণা রাখে তিনি তাহার সহিত সেরূপ বাবহার করেন। হযরত আবু যুহাইর সাকাফী (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ানের মধো এরাপ বলিতে শুনিয়াছি যে, হে লোকসকল, অতিসত্বর তোমরা জান্নাতী ও দোযখীদেরকে চিনিতে পারিবে। অথবা বলিয়াছেন, তোমাদের ভাললোকদেরকে ও খারাপ লোকদেরকে । লোকদের মধ্য হইতে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ ! তাহা কিরূপে? তিনি বলিলেন, তাহাদেরকে চিনিরার উপায় এই যে, তোমরা যাহার প্রশংসা করিবে সে জান্নাতী এব ভাল । আর তোমরা যাহাকে খারাপ বলিবে সে দোযখী এব খারাপ। তোমরা পরস্পর একে অপরের জনা সাক্ষী । হযরত সা'লাবাহ (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীড়াইয়া বয়ান করিলেন এবং সদকায়ে ফিতর দেওয়ার হুকুম দিলেন এবং বলিলেন, প্রত্যেক ব্যক্তির পক্ষ হইতে এক সা" (সাড়ে তিন সের) খেজুর অথবা এক সা' যব সদকায়ে ফিত্র হিসাবে দেওয়া উচিত। অথবা বলিয়াছেন, মাথাপিছু __ছোট হউক, বড় হউক, স্বাধীন লোক হউক বা গোলাম হউক। ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।