Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রোঃ)-৫ ২৬৫ ওয়াসাল্লাম)এর প্রাণ রহিয়াছে, তোমাদের যে কেহ সদকার মালে সামানাতম খেয়ানত করিবে এবং সদকার জানোয়ার হইতে কিছু লইবে, সে কেয়ামতের দিন উহাকে আপন ঘাড়ের উপর বহন করিয়া আনিবে। প্রত্যেক জানোয়ার তাহার নিজস্ব আওয়াজ করিতে থাকিবে। যদি উট হইয়া থাকে তবে সে তাহার আপন ডাক দিতে থাকিবে, আর যদি গাভী হইয়া থাকে তবে সে তাহার আপন ডাক দিতে থাকিবে। আর যদি বকরী হইয়া থাকে তবে সে তাহার আপন ডাক দিতে থাকিবে । আমি তোমাদেরকে (আল্লাহর পয়গাম) পৌছাইয়া দিয়াছি। হযরত হুমাইদ (রাঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত এই পরিমাণ উপরের দিকে উত্তোলন করিংলন যে, আমরা তাহার বগলের শুভ্রতা দেখিতে পাইয়ছি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ান আমার সহিত হযরত যায়েদ ইবনে সাবেত (রোঃ)ও শুনিয়াছেন। অতএব তোমরা াহাকেও জিজ্ঞাসা করিয়া লও । আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত আবু কাতাদাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিশ্বারের উপর আনসারদের সম্পর্কে বলিতে শুনিয়াছি যে, মনোযোগ দিয়া শুন, অন্যানা লোকেরা আমার উপরের কাপড় আর আনসারগণ আমার ভিতরের কাপড়। (অর্থাৎ তাহাদের সহিত আমার বিশেষ সম্পর্ক রহিয়াছে ।) যদি অন্যান্য লোকজন কোন উপত্যকায় চলে আর আন্সারগণ কোন গিরিপথে চলে তবে আমি আনসারদের গিরিপথে চলিব। যদি হিজরত না হইত তবে আমি আনসারদের একজন হইতাম। অতএব যে কেহ আনসারদের শাসনকর্তা হইবে তাহার উচিত তাহাদের স্লোকদের সহিত সদ্বাবহার করে এবং তাহাদের খারাপ লোকদেরকে ক্ষমা করে। যে ব্যক্তি তাহাদেরকে ভয় দেখাইবে সে যেন এই দুই পাজরের মাঝখানে যাহা আছে উহাকে ভয় দেখাইল। এই বলিয়া তিনি নিজের অন্তরের দিকে ড্ডখডখ.2110001179.0010)

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।