Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

২৬৪ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ )-৫ পড়িবে, আর আমি (এই দুনিয়া হইতে) চলিয়া যাইব। আমার পর এমন আনুগতা। কিছুকাল এইভাবেই চলিবে, কিন্তু উহার পর এমন লোকজন তোমাদের শাসনকর্তা হইবে যাহারা এমন সমস্ত আমল করিবে যাহা তোমাদের জানা নাই। যে বাক্তি তাহাদের (এই সকল অন্যায় কাজে) নেতৃত্ব ও সাহায্য করিবে এবং তাহাদের (দুনিয়ার) ফায়েদা চাহিবে, সে নিজেও ধবংস হইবে, অন্যদেরকেও ধ্বংস করিবে। শারীরিকভাবে হইতে পৃথক থাকিবে। অবশ্য তাহাদের মধ্য হইতে যাহারা ভাল আমল করে তাহাদের ভাল আমলের তোমরা সাক্ষা দিও, আর যাহারা খারাপ আমল করে, তাহারা খারাপ আমল করিয়াছে বলিয়া সাক্ষ্য দিও। হযরত আবু হুমাইদ সায়েদী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সদকা (যাকাত, ওশর ইতাদি) উসুল করার জন্য পাঠাইলেন। সে কাজ শেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল এবং বলিতে লাগিল, ইয়া রাসূলাল্লাহ ! এই মাল ও জানোয়ার তো আপনার, আর এইটা আমাকে হাদিয়া স্বরূপ দেওয়া হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, ভুমি তোমার পিতা-মাতার ঘরে বঙ্গিয়। থাকিয়' কেন দেখ না যে, ভোমাকে হাদিয়া দেওয়া হয় হি না? অতঃপর সন্ধ্যার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার জন্য দীড়াইলেন। সর্বপ্রথম কালেমায়ে শাহাদাত পাঠ করিলেন, তারপর আল্লাহ তায়ালার শান অনুযায়ী প্রশংসা করিয়া বলিলেন, আম্মাবান্দ, সদকা উসুলকারীর কি হইয়াছে? আমরা তাহাকে সদকা উসুল করার জনা পাঠাই, আর সে ফিরিয়া আসিয়া আমাদেরকে বলে, এইগুলি তো আপনাদের কাজে হাসিল হইয়াছে, আর ইহা আমাকে হাদিয়া দেওয়া হইয়াছে। সে তাহার পিতামাতার ঘরে বসিয়া থাকিয়া কেন দেখে না যে, তাহাকে হাদিয়া দেওয়া হয় কি না? সেই পবিত্র সত্তার কসম, যাহার কুদরুতী হাতে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।