২৬০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ বেদআত অবলম্বনকারীদের হইতে পৃথক থাকে। আর তাহার বাহক আমল ঠিক হয় এবং লোকদেরকে নিজের অনিষ্ট হইতে আলাদা রাখে। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিশ্বারে বসিয়াছিলেন। লোকজন তাহার চারিপান্বে বসিয়াছিল। তিনি এরশাদ করিলেন, হে লোকসকল, আল্লাহ্ তায়ালাকে এরূপ লজ্জা কর যেরূপ তাহাকে লজ্জা করা উচিত। এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আল্লাহ্ তায়ালাকে অবশা লজ্জা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে লজ্জ করে সে যেন এমনভাবে রাত্র কাটায় যে, তাহার মৃত্যু তাহার চোখের সামনে থাকে এবং আপন পেট ও পেটের সহিত সংশিষ্ট অন্যান্য অঙ্গ (যেমন দিল, লজ্জাস্থান ইত্যাদি)কে হেফাজত করে এবং মাথা ও উহার সহিত সংশ্রিষ্ট অঙ্গ-প্রত্াঙ্গ (যেমন নাক কান চোখ মুখ ইত্যাদি)কে হেফাজত করে। মৃতকেও কবরে যাইয়া বিলীন হওয়াকে স্মরণ রাখে এবং দুনিয়ার সাজসজ্জাকে পরিত্যাগ করে। আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের উপর বয়ান করিতে শুনিয়াছি। তিনি বলিতেছিলেন, তোমরা নগ্রপায়ে, নগ্র শরীরে ও খতনাবিহীন অবস্থায় আল্লাহ তায়ালার দরবারে উপস্থিত হইবে। এক রেওয়ায়াতে আছে, পায়দল উপস্থিত হইবে। অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া আমাদেরকে নসীহত করিলেন এবং বলিলেন, হে লোকসকল, তোমাদেরকে নগ্ন পায়ে, নগ্ন শরীরে খত্নাবিহীন অবস্থায় আল্লাহ তায়ালার দরবারে সমবেত করা হইবে। (আল্লাহ তায়ালা বলিয়াছেন,)- লা ০৪ ডঃ ০১০৩ ৩ ০] 6518১ ১৮৩ ৭9014 & রি
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।