হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-€ ২৫৫ কবীরা গুনাহ হইতে সতর্ককরণের উপর বয়ান হযরত আইমান ইবনে খুরাইম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লান্ু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়াইয়া বয়ান করিলেন। তিনি বয়ানে বলিলেন, হে লোক সকল, মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর নিকট শির্ক (গুনাহের) সমান। এই কথা তিনি তিনবার বলিলেন। অতঃপর এই আয়াত তেলাওয়াত করিলেন__ 1১১] 2 ।ল1১ 95231 চি ১০11 1 অর্থ & “অতএব তোমরা অপবিত্রতা হইতে তথা মূর্তিসমূহ হইতে সরিয়া থাক এবং মিথ্যা কথা হইতে দূরে থাক।' হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বয়ান করিলেন এবং তিনি সুদের কথা আলোচনা করিলেন এবহ উহা অনেক বড় গুনাহ বলিয়া বলিলেন। তিনি আরো বলিলেন যে, কোন ব্যাক্তি সুদের এক দেরহাথ গ্রহণ করে তাহা আল্লাহর নিকট ছত্রিশবার যেনা করা অপেক্ষা অধিক বড় গুনাহ। আর সর্বাপেক্ষা নিকৃষ্টতম সুদ হইল মুসলমান বাক্তির মানহানি করা। হযরত আবু মূসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে বয়ান করিলেন এব বলিলেন, হে লোকসকল, শিরক হইতে বাঁচিয়া থাক। কেননা শির্ক পিপড়ার চলা অপেক্ষা অধিক অজ্ঞাত। কেহ বলিতে পারে, ইয়া রাসূলুল্লাহ ! আমরা উহা হইতে কিরূপে বাঁচিতে পারি অথচ উহা পিপড়ার চলা অপেক্ষা অধিক অজ্ঞাত বলিলেন, তোমরা এই দোয়া পড়. টি 9, অর্থ £ আয় আল্লাহ, শির্ক জানিয়াও আপনার সহিত শির্ক করি এরূপ শির্ক হইতে আপনার নিকট পানাহ চাহিতেছি। আর অজ্ঞাতে শিরক করা হইতেও আপনার নিকট মাফ চাহিতেছি। ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।