Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাও ১-৫ ২৫৩ ওয়াসাল্লাম এত উচ্চ আওয়াজে বয়ান করিলেন, যাহাতে ঘরে পর্দানশীন মেয়েরাও শুনিতে পায়। তিনি বলিয়াছেন, হে এ সমস্ত লোকেরা, যাহারা মুখে ঈমান আনিয়াছে, তাহাদের অন্তরে এখনও ঈমান প্রবেশ করে নাই, তোমরা মুসলমানদের শীবত করিও না এবং তাহাদের দোষ তালাশ করিও না। কেননা, যে ব্যক্তি তাহার ভাইয়ের গোপন দোষ তালাশ করিবে আল্লাহ্‌ তায়ালা তাহার দোষ তালাশ করিবেন। আর আল্লাহ তায়ালা যাহার দোষ তালাশ করিতে আর্ত করিবেন তাহাকে তাহার নিজ ঘরের ভিতরে 'অপদস্ত করিয়া ছাড়িবেন। তাবারানীতে হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে অনুরূপ রেওয়ায়াত বর্ণিত হইয়াছে। কিন্তু উক্ত রেওয়ায়াতির শব্দ এরূপ যে, ঈমানদারদেরকে কষ্ট দিও না, এবং তাহাদের গোপন দোষ-ক্রটি তালাশ করিও না। কারণ, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশ করিবে, আল্লাহ তায়ালা তাহার পর্দা ছিড্রিয়া দিবেন এবং তাহাকে অপদস্ত করিয়া দিবেন। সৎকাজের আদেশ ও অস্ৎ কাজে নিষেধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আদসিলেন। আমি তাহার চেহারা মোবারকের অবস্থা দেখিয়া অনুভব করিলাম যে, নিশ্চয় বিশেষ কিছু একটা ঘটিয়াছে। তিনি কাহারো সহিত কোন কথা বলিলেন না, বরং অযু করিয়া যসজিদে গেলেন। আ'মি হুজরার দেয়ালের সহিত লাগিয়া শুনিত্রে দাঁড়াইয়া গেলাম যে, কি এরশাদ করেন। তিনি মিশ্বারের উপর বসিলেন এবং হামদ ও সানার পর বলিলেন, হে লোকসকল, আল্লাহ তায়ালা তোমাদেরকে বলিতেছেন, তোমরা সৎকাজের আদেশ ও অসৎকাজ হইতে নিষেধ করিতে থাক, এমন সময় আসিবার পূর্বে যখন তোমরা দোয়া কর আর আমি তোমাদের দোয়া কবুল না করি, তোমরা আমার নিকট চাহ, আর আমি তোমাদের চাহিদা পূরণ না করি। তোমরা নিজেদের শক্রর বিরুদ্ধে 'আমার নিকট সাহায্য চাও, আর আমি তোমাদেরকে সাহা না করি। এই পর্যন্ত বলিয়াই তিনি মিম্বার হইতে নীচে নামিয়া আসিলেন। ড/্/$/.9111001179.0010

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।