Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ ওয়াসাক্সাম একবার আমাদের মধ্যে বয়ান করিলেন এবং বলিলেন, আমার পূর্বে প্রত্যেক নবী তাহার উশ্মাতকে দাজ্জাল সশ্পকে ভয় দেখাইয়াছেন। তাহার বাম চক্ষু কানা হইবে এবং তাহার ডান চচ্ছুর বাম কোণে একটি বড গোশতের টুকরা হইবে, যাহা তাহার চোখের মণিকে ঢাকিয়া দিবে। তাহার উভয় চোখের মাঝে কাফের লেখা থাকিবে। তাহার সহিত দুইটি উপত্যকা বা ময়দান থাকিবে। একটিকে জান্নাত মনে হইবে এবৎ অপরটিকে দোষখ মনে হইবে। কিন্তু তাহার জান্নাত প্রকৃতপক্ষে দোযখ হইবে এবহ তাহার দোষখ জান্নাত হইবে। আর তাহার সহিত দুইজন ফেরেশতা থাকিবেন, যাহারা নবীগণের মধ্য হইতে দুইজন নবীর সাদৃশা হইবেন। একজন দাজ্জালের ভান দিকে থাকিবেন, অপরজন তাহার বাম দিকে থাকিবেন। আর ইহা দ্বারা লোকদের পরীক্ষা হইবে। দাজ্জাল বলিবে, আমি কি তোমাদের রব নহি? আসি মৃত্যু দান করি, জীবিত করি। তাহার এই কথার উপর একজন ফেরেশতা বলিবেন, তুমি মিথা বলিতেছ। এই কথা তাহার সঙ্গী অপর ফেরেশতা শুনিতে পাইবে, আর কেহ শুনিতে পাইবে না। সুতরাং দ্বিতীয় ফেরেশতা উত্তরে বলিবেন, তুমি ঠিক বলিয়াছ। তাহার এই কথা সকল মানুষ শুনিতে পাইবে। ইহাতে লোকেরা মনে করিবে, এই ফেরেশতা দাজ্জালকে সত্যবাদী বলিতেছে। ইহাও পরীক্ষার একটি পন্থা হইবে। অতঃপর দাজ্জাল চলিবে এবং চলিতে চলিতে মদীনায় পৌছিয়া যাইবে। কিন্তু তাহার জন্য মদীনার ভিতরে প্রবেশের অনুমতি হইবে না। তারপর সে বলিবে, ইহা তো সেই মহান ব্যক্তির (অথাৎ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) বস্তি। তারপর সে সেখান হইতে রওয়ানা হইয়া সিরিয়ায় পৌছিবে এবৎ আফীক নামক গিরিপথের নিকট আল্লাহ তায়ালা তাহাকে ধবংস করিবেন। জুনাদাহ ইবনে আবি উমাইয়া আযদী (রহঃ) বলেন, আমিও একজন আনসারী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নিকট গেলাম এবৎ আরজ করিলাম, আপনি আমাদিগকে এমন একটি হাদীস শুনান যাহা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছেন এবং তিনি উহাতে দাজ্জাল সম্পর্কে ফ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।