Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ২৪৫ লোককে (আমার হাত হইতে) ছুটাইয়া লওয়া হইবে। (ফেরেশতাগণ তাহাদেরকে আমার হাত হইতে ছুটাইয়া দূরে সরাইয়া দিবে।) আমি বলিব, হে আমার রব, ইহারা তো আমার সাহাবী। আল্লাহ তায়ালা বলিবেন, আপনি জানেন না, তাহারা আপনার পরে কি সমস্ত কর্মকাণ্ড করিয়াছ্ছে। (ইহা দ্বারা এ সকল লোকদেরকে বুঝানো হইয়াছে, যাহারা রাসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুসলমান হইয়াছিল, কিন্ত তাহার ইন্তেকালের পর মোরতাদ হইয়া (অর্থাৎ ইসলাম হইতে ফিরিয়া) গিয়াছিল। হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা বিদায়ী হজ সম্পকে (হজ্বের পূর্ব হইতেই) আলোচনা করিতেছিলাম, (যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হজ করিব) কিন্তু আমরা জানিতাম না যে, তিনি (আপন উম্মাতকে) বিদায় জানাইবার উদ্দেশ্যে এই হজ্ব করিতেছেন। সুতরাং এই বিদায় হজ্বের এক বয়ানে তিনি মসীহ দাজ্জালের আলোচনা করিলেন। আর এই ব্যাপারে বিস্তারিত কথা বলিলেন। অতঃপর বলিলেন, আল্লাহ তায়ালা যে কোন নবী পাঠাইয়াছেন, তিনি আপন উম্মাতকে দাজ্জাল সম্পর্কে অবশ্যই ভয় দেখাইয়া (সতর্ক করিয়া)ছেন। হযরত নূহ আলাইহিস সালাম ও তাহার পরবতী সমস্ত নবীগণ দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইয়াছেন। কিন্ত তাহার একটি বিযয় এখন পর্যন্ত তোমাদের অজানা রহিয়াছে। আর তাহা তোমাদের অজানা থাকা উচিত নয় যে, (সে কানা__এক চক্ষুবিশিষ্ট হইবে, আর) তোমাদের রব তাবারাকা ওয়া তাআলা কানা নহেন। হযরত সাফীনা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ড/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।