Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

২৪৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-€৫ আর তোমাদের পর কোন উম্মাত নাই। অতঃপর তিনি হাত উঠাইয়া বলিলেন, আয় আল্লাহ ! আপনি সাক্ষী থাকুন। হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, আইয়ামে তাশরীকের মধ্যবর্তী দিনগুলিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায়ী বয়ান করিলেন। তিনি বলিলেন, হে লোকসকল ! তোমাদের রব একজন এবৎ তোমাদের পিতা একজন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম। মনোযোগ দিয়া শুন, কোন আরবের জন্য অনারবের উপর এবং কোন অনারবের জন্য আরবের কোন সম্মান নাই। আর কোন লালবর্ণ মানুষের জন্য কালবর্ণের উপর এবং কোন কালেবর্ণের জন্য লালবর্ণের উপর কোন সম্মান নাই। একজন মানুষ অপর মানুষের উপর শুধুমাত্র তাকওয়ার দ্বারা সম্মান লাভ করিতে পারে। তোমাদের মধ্য হইতে আল্লাহর নিকট সর্বাপেক্ষা সম্মানিত সে, যে সববাধিক তাকওয়াওয়ালা হইবে। মনোযোগ দিয়া শুন, 'আমি কি (আল্লাহর দ্বীন সম্পূর্ণরূপে) পৌছাইয়া দিয়াছি? সাহাবা (রাঃ) বলিলেন, হাঁ, ইয়া রাসূলাল্লাহ ! তিনি বলিলেন, এইবার উপাস্থিতগণ অনুপস্থিতদেরকে পৌছাইয়া দিবে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আরাফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কান কাটা উটনীর উপর দাঁড়াইয়া বলিলেন, তোমরা কি জান, ইহা কোন্‌ 'দিনঃ ইহা কোন্‌ মাস? ইহা কোন্‌ শহর? সাহাবা (রাঃ) আরজ করিলেন, ইহা সম্মানিত শহর, সম্মানিত মাস ও সম্মানিত দিন। তিনি বলিলেন, মনোযোগ দিয়া শুন, তোমাদের মাল, তোমাদের রক্ত তোমাদের জনা এরূপ সম্মানিত যেরূপ তোমাদের এই মাস, তোমাদের এই শহর ও তোমাদের এই দিন সম্মানিত। আমি তোমাদের প্রয়োজনে তোমাদের পূর্বে যাইতেছি এবং হাউজে (কাওসার)এর নিকট তোমাদের সহিত মিলিত হইব। আর আমি তোমাদের সংখ্যাধিকোর দ্বারা অন্য উম্মাতের উপর গর্ব করিব। অতএব তোমরা (খারাপ আমল করিয়া কাল কেয়ামতের দিন) আমার মুখ কালো করিও না। মনোযোগ দিয় শুন, (কাল কেয়ামতের দিন) আমি বনু দিলা রি লা রি ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।