Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ রোঃ)-৫ ২৪৩ হাদীসের এই অংশের উপর পৌছিলেন তখন বলিলেন, আল্লাহর কসম, সাহাবা (রাঃ) এমন লোকদের নিকট দ্বীন পৌছাইয়াছেন যাহারা এই দ্বীনের কারণে অত্যাধিক ভাগ্যবান হইয়াছেন। বাযযারের রেওয়ায়াতে হযরত ইবনে ওমর (রাঃ) হইতে উপরোক্ত একই বিষয়ের উপর হাদীস বর্ণিত হইয়াছে। উহার শুরুতে অতিরিক্ত ইহা বর্ণিত হইয়াছে যে, বিদায় হজ্বের সফরে শীনায় অবস্থানকালে আইয়ামে তাশরীকের মাঝামাঝি দিনগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা অর্থাৎ সুরা-_ ০২0১00১5121 অবতীর্ণ হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার দ্বারা বুঝিতে পারিয়াছিলেন যে, তাঁহার দুনিয়া হইতে বিদায়ের সময় আসিয়া গিয়াছে। অতএব তীহার আদেশে তাহার কাসওয়া নামক উটনীর উপর হাওদা বাঁধা হইল। তিনি উহাতে আরোহণ করিয়া গিরিপথের নিকট আসিয়া লোকদের উদ্দেশ্যে থামিলেন। অসংখা মুসলমান সেখানে তীহার নিকট সমবেত হইলেন। তিনি হামদ ও সানা পাঠ করিয়া বলিলেন, আম্মাবাদ, হে লোকসকল, জাহিলিয়াতের সকল রক্তের দাবী রহিত করা হইয়াছে। এই হাদীসের পরবর্তী অংশে ইহাও আছে যে, হে লোকসকল, শয়তান এই বিষয়ে নিরাশ হইয়া গিয়াছে যে, তোমাদের দেশে শেষ যুগ পর্যন্ত তাহার এবাদত করা হইবে। কিন্ত সে ইহাতে সন্তুষ্ট হইয়া যাইবে ঘে, তোমরা ছোট খাট গুনাহ কর, অতএব তোমরা শয়তান হইতে সতর্ক থাক, আপন দ্বীনের উপর পরিপক্ক থাক এবং ছোটখাট গুনাহ করিয়া তাহাকে খুশী করিও না। এই রেওয়ায়াতে ইহাও বর্ণিত হইয়াছে, হে লোকসকল, আমি তোমাদের নিকট এমন জিনিস রাখিয়া যাইতেছি যদি তোমরা উহাকে ধরিয়া রাখ তবে কখনও গোমরাহ হইবে না। আর তাহা হইল, আল্লাহর কিতাব। অতএব তোমরা উহার উপর আমল কর। এই রেওয়ায়াতের শেষে আছে, মনোযোগ দিয়া শুন, তোমাদের উপস্থিত লোকেরা অনুপস্থিত লোকদেরকে পৌছাইয়া দিবে । আমার পর কোন নবী নাই, ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।