হায়াতুস্ সাহাবাহ্ রোঃ )-৫ ২৪১ করিলেন__সম্মানিত দিন, সম্মানিত মাস, সম্মানিত শহর। তিনি বলিলেন, নিঃসন্দেহে তোমাদের রক্ত, তোমাদের মাল ও তোমাদের ইজ্জত তোমাদের জন্য এরূপ সম্মানিত যেরূপ এইদিন, এই মাস ও এই শহর সম্মানিত। আর এই হুকুম আল্লাহর সহিত সাক্ষাৎ লাভ পর্যস্তের জন্য বহাল থাকিবে। অর্থাৎ জীবনভরের জনা। অতঃপর তিনি বলিলেন, আমার কথা শুন, জীবিত থাকিবে। খবরদার, জুলুম করিও না, খবরদার, জুলুম করিও না, খবরদার, জুলুম করিও না। কোন মুসলমানের মাল (কোন জিনিস) তাহার খুশী মনে দেওয়া ব্যতীত লওয়া জায়েয নাই। শুনিয়া রাখ, জাহিলিয়াতের সমস্ত রক্তের দাবী, সকল মাল ও গর্বযোগ্য সকল বিষয় কেয়ামত প্যস্তের জন্য আমার এই পদতলে রহিল। অর্থাৎ চিরদিনের জন্য রহিত করা হইল। আর সর্বপ্রথম রবীআহ ইবনে হারেস ইবনে আবদুল মুস্তালিবের রক্তের দাবী শেষ করিয়া দেওয়া হইল। যাহাকে বনু সাণ্দ গোত্রে দুধপানের জনা দেওয়া হইয়াছিল এবং হুযাইল গোত্র তাহাকে হত্যা করিয়া দিয়াছিল। মনোযোগ দিয়া শুন, জ্ঞাহিলিয়াতের সমস্ত সুদ রহিত করা হইল। আর আল্সহ তায়ালা এই ফয়সালা করিয়াছেন যে, সর্বপ্রথম আববাস ইবনে আবদুল মুক্তালিবের সুদ রহিত করা হউক। তোমরা তোমাদের আসল মূলধন পাইয়া যাইবে, না তোমরা কাহারো উপর জুলুম করিবে আর না তোমাদের উপর কেহ জুলুম করিবে। মনোযোগ দিয়া শুন, যেদিন আল্লাহ ভায়ালা আসমান ও জমিন সৃষ্টি করিয়াছিলেন সেদিন যে অবস্থা ছিল যামানা ঘুরিয়া পুনরায় সেই অবস্থায় ফিরিয়া আসিয়াছে । অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত কররিলেন__ ॥ ০ ৫ 4 ৪৮:৮০ তা ল এ ক ধন ২ চে ৮১0: ৯৪ দ ৯ ১155 ৪1745 2৬5 আআ 401 অন ১৪1 5501 ও এটি জী) ৪৮ 1 অর্থ £ “নিশ্চয় (চন্দ্র) মাসসমূহের সংখা হইতেছে আল্লাহর নিকট বার মাস, যাহা আল্লাহর কিতাবে রহিয়াছে, তাঁহার আসমানসমূহ ও ১৬ ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।