২৪০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ রাসূলাল্লাহ! আপনি আমাদেরকে কি বিষয়ে নসীহত করিতে চাহিতেছেন? রাসুলুল্লাহ সাল্লাপ্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা তোমাদের রবের এবাদত কর এবং পাঁচ ওয়াক্ত নামায আদায় কর এবং এক মাসের রোযা রাখ, আর তোমাদের আমীরের আনুগতা কর, তোমরা (যদি এই কাজগুলি কর তবে) তোমাদের রবের জানাতে দাখেল হইয়া যাইবে। হযরত আবদুর রহমান ইবনে মুআয তাইমী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীনা আমাদের উদ্দেশ বয়ান করিলেন। আল্লাহ তায়ালা আমাদের শ্রবণশক্তি বৃদ্ধি করিয়া দিলেন। অতএব আমরা আমাদের নিজ্জ নিজ অবস্থান স্থলে থাকিয়াই তাহার বয়ান শুনিতেছিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে হজ্বের আহকাম শিক্ষা দিতে লাগিলেন। তিনি ঘখন জামরাতের (অর্থাৎ পাথর নিক্ষেপের) স্থানে পৌছিলেন তখন নিজের উভয় কানে অঙ্গুলি প্রবেশ করাইয়া উচ্চস্বরে বলিলেন, ছোট ছোট কংকর মার। অতঃপর তীহার আদেশে মুহাজিরগণ মসজিদে খাইফের সম্মুখে ও আনসারগণ মসজিদের পিছনে অবস্থান করিলেন। তারপর অবশি্ লোকজন নিজ নিজ স্থানে অবস্থান করিল। হযরত রাফে" ইবনে আমের মুযানী (রোঃ) বলেন, সূর্য বেশ উপরে উঠার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মীনায় ছাই রংয়ের খচ্চরের উপর চড়িয়া লোকদের মধে বয়ান করিতে শুনিয়াছি। হযরত আলী (রাঃ) তীহার কথাকে সম্মুখে লোকদের নিকট পৌছাইতে ছিলেন। আর লোকদের মধ্যে কিছু দাঁড়াইয়া ও কিছু বসিয়াছিল! আবু হাররাহ রাকাশী (রহঃ) তাহার আপন ঢাচা হইতে বর্ণনা করেন। চাচা বলিয়াছেন, আমি আইয়ামে তাশরীকের মাঝামাঝি দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীর লাগাম ধরিয়াছিলাম এবং লোকদেরকে তাঁহার নিকট হইতে সরাইতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে লোকসকল, তোমরা কি জান, ইহা কোন্ মাস? কোন্ দিনঃ এবং কোন্ শহর সাহাবা (রাঃ) আরজ ফ/্৮$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।