Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

ইশ হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ )-৫ খুন, তোমাদের মাল, তোমাদের ইজ্জত এরূপ সম্মানিত যেরূপ তোমাদের এই দিন, তোমাদের এই শহর এবং তোমাদের এই মাস সম্মানিত। এই কথা তিনি কয়েকবার বলিলেন। অতঃপর মাথা উঠাইয়া বলিলেন, আয় আল্লাহ্‌! আমি পৌছাইয়া দিয়াছি। আয় আল্লাহ! আমি পৌছাইয়া দিয়াছি। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, সেই পবিভ্র সত্তার কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মাতকে এক অতি গুরুত্বপূর্ণ অসিয়ত করিয়াছেন যে, উপস্থিতগণ অনুপস্থিত সকলকে (আমার এই দ্বীন) পৌছাইয়া দিবে। আমার পর ভোমরা কাফের হইয়া একে অপরের গর্দান উড্ভাইতে আরস্ত করিও না। হযরত জারীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লোকদেরকে চুপ করাও । অতঃপর তিনি বলিলেন, এখন তো আমি তোমাদের অবস্থা ভাল দেখিতেছি, কিন্তু পরবর্তীতে যেন আমি জানিতে না পারি যে, তোমরা কাফের হইয়া একে অপরের গর্দান অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হন্দে বলিয়াছেন, হে জারীর! লোকদেরকে চুপ করাও। পরবর্তী অংশ উপরোক্ত রেওয়ায়াত অনুযায়ী বর্ণনা করিয়াছেন। হযরত উম্মুল হুসাইন (রাঃ) বলেন, আমি রাসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের সহিত বিদায় হজ্ব করিয়াছি। আমি দেখিয়াছি, হযরত উসামা (রাঃ) ও হযরত বেলাল রোঃ) হইতে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীর লাগাম ধরিয়া রাখিয়াছেন আর অপরজন তাঁহাকে (রৌদ্রের) গরম হইতে রক্ষা করার জন্য আপন কাপড় দ্বারা ছায়া করিয়া রাখিয়াছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায়ে আকাবাহ অর্থাৎ বড় শয়তানকে পাথর নিক্ষেপ করিলেন। অতঃপর তিনি অনেক কথা বলিয়াছেন। তারপর আমি তাঁহাকে বলিতে শুনিয়াছি যে, যদি তোমাদের উপর নাক কাটা গোলামকেও আমীর নিযুক্ত করিয়া দেওয়া হয় এবং সে কালো বর্ণের হয়, ড%ড/.31100001109.00100

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।