Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ২৩৭ হইয়াছিল এবং হুযাইল গোত্র তাহাকে কতল করিয়া দিয়াছিল। জাহিলিয়াতের সুদও রহিত করা হইল। আর আমি আমাদের সুদ হইতে সর্বপ্রথম আববাস ইবনে আবদুল মুক্তালিবের সুদ মাফ করিয়া দিলাম। এখন উহা সম্পূর্ণরূপে রহিত হইয়া গেল। আর স্ত্রীগণের ব্যাপারে আল্লাহকে ভয় কর, কেননা, তোমরা তাহাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করিয়াছ। (তোমরা তাহাদের মালিক নও বরং আমানতদার) আল্লাহর নির্ধারিত নিয়মে বিবাহের মাধ্যমে তাহারা তোমাদের জন্য হালাল হইয়াছে। তাহাদের উপর তোমাদের হক এই যে, তোমাদের অপছন্দনীয় কাহাকেও তোমাদের ঘরে আসিতে দিবে না, যদি এই কাজ করে তবে তাহাদেরকে হালকা মারপিট কর। আর তোমাদের উপর তাহাদের হক এই যে, তাহাদেরকে প্রচলিত নিয়ম অনুযায়ী খোরপোষ দিবে। আর আমি তোমাদের মধো এমন এক জিনিস রাখিয়া যাইতেছি, যদি তোমরা উহাকে মজবুত করিয়া ধরিয়া রাখ তবে কখনও গোমরাহ হইবে না। আর করা হইবে, তখন তোমর' কি উত্তর দিবে£ সাহাবা (বাঃ) আরজ করিলেন, আমরা সাক্ষ্য দিতেছি যে, আপনি (আল্লাহর দ্বীন সম্পূর্ণরাপে) পৌছাইয়া দিয়াছেন এব উম্মতের হিত্রকামনা করিয়াছেন এবং আল্লাহর আমানত পৌছাইয়া দিয়াছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইঠি ওয়াসাল্লাম শাহাদাত অঙ্গুলি আসমানের দিকে উত্তোলন করিলেন তারপর লোকদের দিকে নীচে ঝুকাইলেন এবং বলিলেন, আয় আল্লাহ! আপনি সাঙ্ষ্টী হইয়া যান, আয় আল্লাহ ! আপনি সাক্ষী হইয়া যান, আয় আল্লাহ ! আপনি সাক্ষী হইয়া যান। এইভাবে তিনবার বলিলেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, কোরবানীর দিন অথাৎ দশই 'জিলহক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশো খোতবা দিলেন এবং বলিলেন, হে লোকসকল, ইহা কোন্‌ দিন? লোকেরা বলিল, সম্মানিত দিন। তিনি বলিলেন, ইহা কোন্‌ শহর? লোকেরা বলিল, সম্মানিত শহর। তিনি ক্তিজ্ঞাসা করিলেন, ইহা কোন্‌ মাস? দ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।