হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ২২৯ সর্বাপেক্ষা অধিক দুশমন সেই ব্যক্তি, যে হারমের মধ কাহাকেও কতল করে বা আপন হত্যাকারী ব্যতীত অপর কাহাকেও কতল করে বা জাহিলিয়াতের কোন কতলের বিনিময়ে কাহাকেও কতল করে। এক ব্যক্তি দীভাইয়া বলিল, নিঃসন্দেহে অমুক আমার পুত্র । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইসলামে কাহাকেও নিজের পুত্র বানাইয়া লওয়া (জায়েয) নাই। জ্ঞাহিলিয়াতের সকল প্রথা খতম হইয়া গিয়াছে। সন্তান স্ত্রীলোকের স্বামীর হইবে (যদি সেই স্ত্রীলোক কাহারো বাঁদি হয় তবে তাহার সন্তান তাহার মালিকের হইবে।) আর ব্যভিচারী পুরুষের জন্য আসলাব। সাহাবা (রাঃ) জিজ্ঞাসা করিলেন, আসলাব কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, পাথর। (অর্থাৎ ব্যভিচারীকে পাথর নিক্ষেপে হত্যা করা হইবে।) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত কোন নামায পড়া উচিত নহে। এমনিভাবে আসরের নামাযের পর সূর্যাস্ত পর্যন্ত আর কোন নাখায না পড়া উচিত। কোন মেয়ের খালা বা ফুফু কোন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকিলে সেই পুরুষের জন্য উক্ত মেয়েকে বিবাহ করা জায়েয নাই। মক্কী বিজয়ের পর অপ্র এক বয়ান হযরত ইবনে ওমর (রোঃ) বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লার সিডির উপর দাঁড়াইয়া বয়ান করিলেন। সব্বপ্রথম আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। তারপর বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি আপন ওয়াদাকে পালন করয়াছেন এবং আপন বান্দাকে সাহায্য করিয়াছেন এবং একাই সমস্ত বাহিনীকে পরাজিত করিয়াছেন। মনোযোগ দিয়া শুন, ভ্রমবশতঃ নিহত ব্যক্তি সে হইবে যে চাবুক বা লাঠির আঘাতে নিহত হইয়াছে। তাহার রক্তবিনিময় একশত উট, তন্মধ্যে চল্লিশটি গর্ভবতী উটনী হইবে। মনোযোগ দিয়া শুন, জাহেলিয়াতের গর্ব ও প্রথা এবং সকল খুন (এর দাবী) আমার এই দুই পদতলে দলিত, তবে বাইতুল্লার খেদমত ও হাজীদেরকে পানি পান করাইবার কাজ জ্াহিলিয়াতে যাহাদের উপর ন্যস্ত ড্ডখডখ.2110001179.0010)
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।