২২৮ হায়াতুস্ সাতাবাহ্ (রাঃ )-৫ আল্লাহর হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, হে লোকসকল ! আমি তোমাদেরকে শুধু উহারই হুকুম দিতেছি, যাহার হুকুম আল্লাহ তায়ালা তোমাদেরকে দিয়াছেন এবং শুধু উহা হইতে নিষেধ করিতেছি যাহা হইতে আল্লাহ তায়ালা তোমাদেরকে নিষেধ করিয়াছেন। অতএব রুধীর তালাশে মধ্যম পন্থা অবলম্বন কর। সেই পবিত্র সন্তার কসম, যাহার হাতে আবুল কাসেম (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর প্রাণ রহিয়াছে। তোমাদের প্রত্যেককে তাহার রুযী এমনভাবে তালাশ করে যেমন তাহার মৃত্যু তাহাকে তালাশ করে। যদি তোমরা রুধীতে কোন প্রকার কষ্টের সম্মুখীন হও তবে আল্লাহ তায়ালার এতাআত ও আনুগত্য (অর্থাৎ নামায, দোয়া, যিকির, কোরআন তেলাওয়াত, তাসবীহ পাঠ ও তওবা ইস্তেগফার) দ্বারা উহার সুবিধা ও সচ্ছলতা তালাশ কর। মন্কী বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করিলেন তখন বলিলেন, এখন তোমরা অন্তর সংবরণ কর, কাহারো উপর আর অস্ত্র চালাইও না। তবে খোযাআহ গোত্রের লোকেরা বনু বকর গোত্রের উপর অস্ত্র চালাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোযাআহ গোত্রকে অস্ত্র চালাইবার অনুমতি দিলেন। কিন্তু যখন আসরের নামায শেষ করিলেন তখন খোযাআহ গোত্রকে বলিলেন, এখন তোমরাও অস্ত্র সংবরণ করিয়া লও। পরের দিন মুযদালাফায় খোযাআর এক ব্যক্তি বনু বকরের এক ব্যক্তিকে পাইল এবং সে বনু বকরের উক্ত ব্যক্তিকে কতল করিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পাইলেন তখন তিনি বয়ান করার উদ্দেশো দাঁড়াইলেন। বর্ণনাকারী বলেন, আমি দেখিয়াছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কোমর দ্বারা বাইতুল্লার দেয়ালে হেলান দিয়া দাঁড়াইয়া আছেন। তিনি এরশাদ করিলেন, লোকদের মধো আল্লাহর নিকট দ/$/ড$.2117001109.0011)
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।