হায়াতুস্ সাহাবাহু (রাঃ)-৫ ২২৭ ধুলাবালি পরিম্কার করিয়া দেয় এবং বলে, তোমার (আমাদের সহিত সাক্ষাতের) সময় আসিয়া গিয়াছে, আর সে বলে তোমাদেরও (আমার সহিত সাক্ষাতের) সময় আসিয়া গিয়াছে। হযরত জাবের (রাঃ) বলেন, তবুক যুদ্ধের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নামক স্থানে অবস্থান করিলেন। সেখানে তিনি দাঁড়াইয়া লোকদের উদ্দেশো বয়ান করিলেন এবং বলিলেন, হে লোকসকল, তোমরা তোমাদের নবীর নিকট মো'জেযা দাবী করিও না। এই স্থান হযরত সালেহ আলাইহিস সালামের কাওমের আবাসভূমি। তাহারা আপন নবীর নিকট মো'জেযা দাবী করিল যে, তিনি যেন তাহাদের জন্য (দো'জেযা স্বরীপ) একটি উটনী পাঠান। হযরত সালেহ আলাইহিস সালাম তাহাদের দাবী পূরণ করিলেন। সেই উটনী এই প্রশস্ত রাস্তা দিয়া পানি পান করার জন্য আসিত। নিজের পালার দিন সে তাহাদের সমস্ত পানি পান করিয়া ফেলিত এবং যেদিন পানি পান করিত না সেদিন যেই পরিমাণ দুধ দিত, সেই পরিমাণ দুধ পানি পান করার দিনও দিত। অতঃপর এই প্রশস্ত রাস্তা দিয়া ফিরিয়া চলিয়া যাইত। তারপর কাওমের লোকেরা উটনীর পা কাটিয়া দিল। আল্লাহ তায়ালা তাহাদেরকে তিন দিন সময় দিলেন। আল্লাহ তায়ালার ওয়াদা মিথ্যা হয় না। তারপর তাহাদের উপর এক ফেরেশতা বিকট আওয়াজ দিল আর সেই কাওমের যত লোক আসমান ও জমিনের যাঝে ছিল তাহাদের সকলকে আল্লাহ্ তায়ালা ধ্বংস করিয়া দিলেন। শুধু এক বাক্তি বাঁচিয়া গিয়াছিল। সে তখন আল্লাহর হরমে অবস্থান করিতেছিল। আল্লাহর হরমের কারণে সে আল্লাহর আযাব হইতে রক্ষা পাইল। কেহ জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! সে ব্যাক্তি কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু রিগাল। অপর এক বয়ান হযরত হুসাইন ইবনে আলী (রাঃ) বলেন, তবুকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযসারাযুযিস্বাুরে উিলেন এবং
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।