২২৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ নাম রাখিয়াছেন---মুসলমান। যাহাতে যে বাক্তি ধ্বংস হওয়ার সে দলীল ও নিদর্শন দেখার পর ধ্বংস হয়, আর যে ব্যক্তি (হেদায়াত লাভ করিয়া) জীবিত হওয়ার সেও নিদর্শন দেখার পর জীবিত হয়। একমাত্র আল্লাহর পক্ষ হইতেই নেক আমলের শক্তি অর্জন হইয়া থাকে। আল্লাহর যিকির অধিক পরিমাণে কর, এবং আজকের পর (অর্থাৎ দুনিয়ার জীবনের পর আখেরাতের) যে জীবন আসিতেছে উহার জন্য আমল কর। যে ব্যক্তি নিজের ও আল্লাহর মধ্যেকার সম্পর্ককে ঠিক করিয়া লইবে। আল্লাহ তায়ালা তাহার ও মানুষের মধোকার সম্পর্ককে ঠিক করিয়া দিবেন, কেননা আল্লাহর ফয়সালা মানুষের উপর চলে, মানুষের ফয়সালা আল্লাহর উপর চলে না। আল্লাহ তায়ালা মানুষের সকল বিষয়ের মালিক, আর মানুষ আল্লাহর কোন বিষয়ের মালিক নয়। আল্লাহ সবাপেক্ষা বড় এবহৎ একমাত্র মহান আল্লাহর পক্ষ হইতেই নেক আমলের শক্তি অর্জন হয়। জেহাদের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জিদার (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক জেহাদের সফরে গেলাম। আমরা যখন দুশমনের সুখামুখী হইলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীড়াইয়া আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। তারপর বলিলেন, হে লোকসকল ! তোমরা সবুজ, হলুদ ও লাল বিভিন্ন রঙের নেয়ামতের অধিকারী হইয়াছ এবং তোমাদের ঘরে ও অবস্থানস্থলে বিভিন্ন রকমের নেয়ামত বিদামান রহিয়াছে। তোমরা যখন দুশমনের সহিত লড়াইয়ে লিপ্ত হইবে তখন তোমরা পায়ে পায়ে অগ্রসর হইবে। কেননা যখনই কোন ব্াক্তি আল্লাহর রাস্তায় দুশমনের উপর আক্রমণ করে তখন দুইজন ডাগর চক্ষুবিশিষ্ট হুর তাহার প্রতি দ্রুত অগ্রসর হয় এবং যখন সে শহীদ হয় তখন রক্তের প্রথম ফোটা জমিনে পড়িতেই আল্লাহ তায়ালা তাহার গুনাহকে মাফ করিয়া দেন। আর সেই দুইজন হুর তাহার মুখমণ্ডল হইতে ড/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।