২২৪ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ মদীনাতে বনু সালেম ইবনে আওফের মহল্লায় সর্বপ্রথম যে জুমুআর নামায পড়াইয়াছিলেন উহাতে তিনি এই খোত্বা দিয়াছিলেন-- সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,আমি তাহার প্রশংসা করিতেছি এবং তাহার নিকট সাহায্য প্রাথনা করিতেছি, তাঁহার নিকট মাগফিরাত কামনা করিতেছি, এবং তাহার নিকট হেদায়াত চাহিতেছি, এবং তীহার উপর ঈমান আনয়ন করিতেছি এবং তাহাকে অস্বীকার করি না, বরং যে তাহাকে অস্বীকার করে তাহার সহিত শক্রতা পোষণ করি। আমি এই কথার সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন মা'্বুদ নাই। তিনি একা, তীহার কোন অংশীদার নাই এবং হ্যরত) মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাহার বান্দা ও রাসূল। আল্লাহ তায়ালা তাহাকে হেদায়াত ও নূর ও নসীহত দিয়া এমন সময় প্রেরণ করিয়াছেন যখন রাসূলগণের আগমন বন্ধ ছিল এবং এলেম অতি অল্প হইয়া গিয়াছিল এবৎ মানুষ পথশ্্টু হইয়া গিয়াছিল। তখনকার যুগে কোন কল্যাণ ও বরকত ছিল না এবং কেয়ামত নিকটবর্তী হইয়া গিয়াছিল এবং দুনিয়ার নির্ধারিত সময় প্রায় শেষ হইয়া আসিয়াছিল। যে বাক্তি আল্লাহ ও তাঁহার রাসুলের আনুগত্য করিবে সে হেদায়াত প্রাপ্ত হইবে, আর যে ব্যক্তি তাহাদের উভয়ের নাফরমানী করিবে সে পথ হারাইবে ও ক্ররি-বিচ্যুতিতে লিপ্ত হইবে এবং বহু দূর ভ্রান্তিতে যাইয়া পতিত হইবে। আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার অসিয়ত করিতেছি, এক মুসলমান অপর মুসলমানকে যে সকল বিষয়ে তাকীদ করিবে তন্মধ্যে সর্বোত্রম বিষয় হইল, তাহাকে আখেরাতের প্রতি উৎসাহিত করিবে এবং আল্লাহকে ভয় করার আদেশ করিবে। অতএব তোমরা এ সকল কাজ হইতে বাঁচিয়া থাক যে সকল কাজে আল্লাহ, তায়ালা নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করিয়াছেন। ইহা অপেক্ষা উত্তম কোন উপদেশ নাই এবং ইহা অপেক্ষা উত্তম কোন স্মরণ করাইবার বিষয় নাই। আপন রবকে ভয় করিয়া তাকওয়ার উপর আমল করা এ সমস্ত জিনিস হাসিলের জনা সত্যিকার সাহাযাকারী যাহা তোমরা আখেরাতে পাইতে চাহ। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রকাশো ও গোপনে তাহার ও তাহার রবের মধ্যেকার বিষয়কে ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।