২২২ হায়াতুস্ সাহাবাহ রোঃ)-৫ ওয়াসাল্লামের সর্বপ্রথম বয়ান হযরত আবু সালামা ইবনে আবদুর রহমান ইবনে আও (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাতে সবপ্রথম বয়ান করিলেন। আর তাহা এইভাবে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া প্রথম আল্লাহ তায়ালার শান অনুযায়ী হামদ ও সানা বর্ণনা করিলেন, অতঃপর বলিলেন, আশ্মাবাদ, হে লোকসকল ! নিক্ষেদের (আখেরাতের) জন্য (নেক আমলের সঞ্চয়) অগ্রে প্রেরণ কর, তোমরা ভাল করিয়া জানিয়া রাখ, তোমাদের প্রত্যেককে অবশাই মৃত্যুবরণ করিতে হইবে এবং আপন বকরির পালকে রাখালবিহীন ছাড়িয়া চলিয়া যাইতে হইবে, অতঃপর তাহার ও তাহার রবের মাঝে না কোন দোভাষী হইবে, আর না কোন দারোয়ান হইবে, যে তাহার ও তাহার রবের মাঝে বাধা হইতে পারে। তাহার রব তাহাকে জিজ্ঞাসা করিবেন, তোম'র নিকট কি আমার রাসূল আসিয়া আমার দ্বীন পৌছায় নাই? আমি কি তোমাকে ধনসম্পদ দেই নাই£ আমি কি তোমার উপর দয়া ও এহসান করি নাই? এখন বল, তুমি নিজের জন্য অন্ত্রীম কি পাঠাইয়াছ? সুতরাং সে ডানে-বামে দৃষ্টিপাত করিয়া কিছুই দেখিতে পাইবে না, তারপর সে সম্মুখপানে তাকাইয়া জাহান্নাম ব্যত্তীত কিছুই দেখিতে পাইবে না। অতএব তোমাদের যে কেহ একটি খেজুরের টুকরা দিয়াও জাহান্নাম হইতে নিজেকে রক্ষা করিতে পারে। সে যেন একটি খেজুরের টুকরা দিয়া হইলেও আত্মরক্ষা করিয়া লয়। আর যদি কিছু না পায় তবে সে একটি ভাল কথা বলিয়া নিজ্তেকে রক্ষা করে। কেননা আখেরাতে এক নেকীর বিনিময়ে দশ হইতে সাতশত গুণ করিয়া দেওয়া হইবে। ওয়াস্সালামু আলা রাসূলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বয়ান করিলেন এবং বলিলেন__ নিঃসন্দেহে সমস্ত প্রশৎসা আল্লাহর জন্য, আমি তীহার্ প্রশৎসা করিতেছি এবং তাঁহার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি, আমরা আপন নফসের ও মন্দ আমলের অনিষ্ট হইতে আল্লাহর আশ্রয় চাহিতেছি। ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।